জোড়া ধাক্কা দিলীপের, প্রথমে কেন্দ্র বদল, অতঃপর জোড়া শো- কজ নোটিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের প্রচারে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিপাকে পড়লেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁকে শো-কজ করল গেরুয়া শিবির। জেপি নাড্ডার তরফ থেকে দিলীপ ঘোষকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তাঁর করা মন্তব্যেরও নিন্দা জানিয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব।

dilip ghosh 1 1

আরও পড়ুন : চাপের মুখে মোদীর গণতন্ত্র! কেজরীওয়াল ইস্যুতে জার্মানির পর তোপ আমেরিকার, মার্কিন কূটনীতিককে তলব

গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব সাফ জানিয়েছে, দিলীপ ঘোষের এই মন্তব্য বিজেপির পরম্পরা-বিরোধী। শো-কজের পর ক্ষমা চেয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। অন্যদিকে, কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব ঘাসফুল শিবির। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দিলীপ ঘোষকে শো-কজ করল জাতীয় নির্বাচন কমিশন।

জোড়া ধাক্কা দিলীপের, প্রথমে কেন্দ্র বদল, অতঃপর জোড়া শো- কজ নোটিশ
জোড়া ধাক্কা দিলীপের, প্রথমে কেন্দ্র বদল, অতঃপর জোড়া শো- কজ নোটিশ

জোড়া ধাক্কা দিলীপের, প্রথমে কেন্দ্র বদল, অতঃপর জোড়া শো- কজ নোটিশ

২৯ মার্চ বিকেল ৫ টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। দিলীপ বলেন, “আমি নির্দেশ মতো দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে সাংবিধানিক রীতিকে মর্যাদা দিয়ে কমিশনকে জবাব দেব।” বুধবার দিলীপবাবু ক্ষমা চাইলেও নিজের বক্তব্যে অনড় রয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাল্টা দিলীপ ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীকে নিয়েও অনেক কটূক্তি করা হয়। ছেলে বলে কোন দোষ হয়না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন