'রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে'। কিন্তু সত্যিই কি তাই! নির্বাচনী বন্ডে কার কত আছে সেই তথ্য নিয়ে মুখে কার্যত কুলুপ বিজেপি-কংগ্রেস-তৃণমূলের।
লোকসভা ভোটের আগে বিতর্কের আর এক নাম নির্বাচনী বন্ড! বন্ডের তথ্যপ্রকাশকে কেন্দ্র করে ফের সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হলে ভারতের স্টেট ব্যাঙ্ক-কে। সোমবার নির্বাচনী বন্ড সংক্রান্ত একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে 'সম্পূর্ণ' তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দিল শীর্ষ আদালত।
বছরে চারবার নির্বাচনী বিক্রি হয় (জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবরে)। সরকারের নোটিশ দেওয়ার পর ১০ দিন সময় থাকে বন্ড কেনার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমেই এই বন্ড বিক্রি হয়। যদি রাজনৈতিক দলগুলি দেশের ১০টি ব্যাঙ্কের মাধ্যমে এর টাকা তুলতে পারে।