ফের ‘সুপ্রিম’ তোপের মুখে SBI, ‘না লুকিয়ে’ নির্বাচনী বন্ডের ‘সম্পূর্ণ’ তথ্য পেশের নির্দেশ

Loksabha Elelction 2024: সোমবার নির্বাচনী বন্ড সংক্রান্ত একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে 'সম্পূর্ণ' তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দিল শীর্ষ আদালত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের আগে বিতর্কের আর এক নাম নির্বাচনী বন্ড! বন্ডের তথ্যপ্রকাশকে কেন্দ্র করে ফের সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হলে ভারতের স্টেট ব্যাঙ্ক-কে। সোমবার নির্বাচনী বন্ড সংক্রান্ত একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ‘সম্পূর্ণ’ তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দিল শীর্ষ আদালত। মূলত, নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বর প্রকাশ করতেই হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে, সাফ কথা দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চের।

আরও পড়ুন: সমঝোতার পথে বাম-কং-আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদই!

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত মঙ্গলবার নির্বাচনী বন্ডের তথ্য জমা দেয় জাতীয় নির্বাচন কমিশনকে। কিন্তু সেখানে ছিল না বন্ডের নম্বর। রবিবার কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রাজনৈতিক দলগুলির দেওয়া তথ্য প্রকাশ্যে আনে।

ফের 'সুপ্রিম' তোপের মুখে SBI, 'না লুকিয়ে' নির্বাচনী বন্ডের 'সম্পূর্ণ' তথ্য পেশের নির্দেশ

নির্বাচনী বন্ডে সংগ্রহ মোট অর্থের পরিমাণ ১৬,৫১৮ কোটি টাকা। যার অর্ধেক পেয়েছে বিজেপি। অর্থের পরিমাণ প্রায় ৮,২৫০ কোটি টাকা। তৃণমূলের ভাঁড়ারে ১,৭১৭ কোটি। কিন্তু কার থেকে চাঁদা মিলেছে তা নির্বাচন কমিশনকে এখনও পর্যন্ত জানায়নি বিজেপি, কংগ্রেস, তৃণমূল। যদিও কার থেকে চাঁদা পেয়েছে স্বেচ্ছায় জানিয়েছে ডিএমকে, এডিএমকে, এসপি, এনসিপি, জেডিএস, জেডিইউ-এর মতো ১০টি রাজনৈতিক দল।

ফের 'সুপ্রিম' তোপের মুখে SBI, 'না লুকিয়ে' নির্বাচনী বন্ডের 'সম্পূর্ণ' তথ্য পেশের নির্দেশ

ফের ‘সুপ্রিম’ তোপের মুখে SBI, ‘না লুকিয়ে’ নির্বাচনী বন্ডের ‘সম্পূর্ণ’ তথ্য পেশের নির্দেশ

সোমবার নির্বাচনী বন্ড সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্টেট ব্যাঙ্কের প্রতি কার্যত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নির্বাচনী বন্ড নিয়ে সমস্ত তথ্য চাই। স্টেট ব্যাঙ্কের মনোভাব দেখে মনে হচ্ছে, আমরা বলেছি বলেই বন্ডের তথ্য প্রকাশ করা হচ্ছে। কিন্তু সেখানেও অসম্পূর্ণ তথ্য!”
ফের 'সুপ্রিম' তোপের মুখে SBI, 'না লুকিয়ে' নির্বাচনী বন্ডের 'সম্পূর্ণ' তথ্য পেশের নির্দেশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন