Brazil: ইস্তফা দিলেন কোচ তিতে, জাতীয় দলের হয়ে খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন নেইমার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্রাজিল কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তিতে। একইসঙ্গে দেশের জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করে দিলেন নেইমার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর আর তাঁকে ব্রাজিলের হয়ে খেলতে নাও দেখা যেতে পারে। এমন ইঙ্গিতই দিয়ে রাখলেন।

আরও পড়ুনঃ এমন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত নয়, যে কাজটার যোগ্য নয়, ক্ষুব্ধ মেসির ফিফাকে বার্তা

ইস্তফা দিলেন কোচ তিতে, জাতীয় দলের হয়ে খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন নেইমার
ইস্তফা দিলেন কোচ তিতে, জাতীয় দলের হয়ে খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন নেইমার

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না, তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে আমি আবার দেশের হয়ে খেলবো। আমার ও জাতীয় দলের জন্য সঠিক কী হবে, তা নিয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে। ’ অপর দিকে দায়িত্ব ছাড়ার ঘোষণা করে তিতে বলেন, “আমার বৃত্ত সম্পূর্ণ হয়েছে। দায়িত্ব ছাড়ছি।”

8 5

এরপরই মনে করিয়ে দেন বছরের শুরুতেই করা নিজের ভবিষ্যৎবাণী। বলেন, “ফেব্রুয়ারিতেই বলে দিয়েছিলাম বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকব না। আমি এক কথার মানুষ।” তবে এই ম্যাচে তাঁর কোচিং নিয়ে উঠেছে প্রশ্ন। কেন মাত্র মিনিট তিনেক বাকি ও লিডে থাকা সত্ত্বেও ডিফেন্স খালি করে অলআউট চলে গেল প্রায় আস্ত দল?

6 5

কেন দলের সেরা শুটার টাইব্রেকারে থাকবেন পাঁচ নম্বরে?এই রিকম হাজারো প্রশ্ন বিদ্ধ করছে তাঁকে। কিন্তু কেন নেইমার এই কথা বললেন? কারণ আগামী বিশ্বকাপ যখন হবে তখন নেইমারের বয়স হবে ৩৪।

ইস্তফা দিলেন কোচ তিতে, জাতীয় দলের হয়ে খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন নেইমার

ইস্তফা দিলেন কোচ তিতে, জাতীয় দলের হয়ে খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন নেইমার

মেসি, রোনাল্ডোর বয়স ৩৫ পার, দানি আলভেজ, পেপেরা কাতারে এসেছেন ৩৯ বছর বয়সে। তাহলে কেন হঠাৎ এত নিরাশ নেইমার? এবার এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর