আজ নামছে ব্রাজিল, ইতিহাসের দোরগোড়ায় নেইমার #FIFAWorldCup

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নেইমারের আর্বিভাব হয়েছিল ঢাকঢোল পিটিয়ে। কেউ কেউ আদর করে তাকে ডাকত ‘নতুন পেলে’ বলে। পেলে হওয়ার মতো অমিয় প্রতিভাও তার ছিল। কিন্তু নেইমার ঈশ্বরপ্রদত্ত প্রতিভার সঠিক ব্যবহার করে এখনো পেলে হয়ে উঠতে পারেননি।

আরও পড়ুনঃ অঘটনের পর কোন অঙ্কে মেসিরা পৌঁছবে শেষ ১৬ তে? জানুন #FIFAWorldCup

কৈশোর-তারুণ্য পেরিয়ে এখন তার বয়স ৩০। এরই মধ্যে তিনি আভাস দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারকে ‘না’ বলে দেওয়ার। এই অবস্থায় আজ বিশ্বকাপ খেলতে নামছে ব্রাজিল। আর তিনি নিজে তৃতীয়বার বিশ্বকাপের মঞ্চে আজ। দেশের জার্সিতে আর ২ গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন তিনি।

আজ নামছে ব্রাজিল, ইতিহাসের দোরগোড়ায় নেইমার
আজ নামছে ব্রাজিল, ইতিহাসের দোরগোড়ায় নেইমার

এখন পর্যন্ত বিশ্বকাপে ১০ ম্যাচে ৬ গোল করেছেন নেইমার। বর্তমান বিশ্বকাপের তিন সুপারস্টারের শেষ তারকা নেইমার জুনিয়র। মেসি-রোনাল্ডোর পর বিশ্বকাপ অভিযানে নামছে ব্রাজিলীয় তারকা। নেইমারের উপর অনেকটাই নির্ভরশীল ব্রাজিলের সাফল্য।

আজ নামছে ব্রাজিল, ইতিহাসের দোরগোড়ায় নেইমার

আজ নামছে ব্রাজিল, ইতিহাসের দোরগোড়ায় নেইমার

২০ বছর পর ফের ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে মরিয়া থাকবেন নেইমার। নেইমারকে বিশ্বকাপে সামলাতে হবে প্রতিপক্ষ ফুটবলারদের কড়া ট্যাকল। কারণ বিপক্ষ দল জানে নেইমারকে বক্সের বাইরে জায়গা দেওয়া মানে করা মানেই সর্বনাশ। নেট কাঁপিয়ে দেবেন নেইমার। আর সেটা দেখার জন্য অপেক্ষায় গোটা বিশ্বের সব ব্রাজিল সমর্থকরা।

আজ নামছে ব্রাজিল, ইতিহাসের দোরগোড়ায় নেইমার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর