নজরবন্দি ব্যুরো: কেন্দ্র- ট্যুইটার সংঘাতের নয়া মোড়, আইনি রক্ষাকবচ তুলে নিল কেন্দ্র। সোশ্যাল মিডিয়া কোম্পানি ট্যুইটার। তথ্য ও প্রযুক্তি আইনে ৭৯ নম্বর ধারায় ট্যুইটার আর আইনি রক্ষাকবচ পাবে না। এই রক্ষাকবচ বাতিল করল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম, পাল্লা দিয়ে বাড়ছে রোজকার জিনিসের দামও


জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একমাত্র ট্যুইটার নয়া তথ্যপ্রযুক্তি নিয়মের শর্তপূরণ করেনি। এমনটাই অভিযোগ এনেছিল ভারত সরকার। যে নীতি অনুযায়ী, ভারতের জন্য সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে চিফ কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসার নিয়োগ করতে হবে। কিন্তু প্রথম থেকেই সেই নতুন নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ট্যুইটার।
কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ট্যুইটারকে চরম নোটিশ দেয় এবং তারপর কিছুটা নরম হয় এই সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। টুইটারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় , ‘নয়া নীতি পূরণের জন্য সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে টুইটার।’ সরকারের নিয়ম মেনে তারা চিফ কমপ্লায়েন্স অফিসারও নিয়োগ করেছে ।
কেন্দ্র-ট্যুইটার সংঘাতের নয়া মোড়, রক্ষাকবচ বাতিলের ফলে এখন যদি আদালতে কোনও মামলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সুরক্ষা পাবে না ট্যুইটার কোনও মামলা দায়ের হলে ট্যুইটার নিজেদের মধ্যস্থতাকারী হিসেবে দেখাতে পারবে না। এবার থেকে ট্যুইটার কেবল ডিজিটাল সাইট হয়েই থাকবে এ দেশে









