কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম, পাল্লা দিয়ে বাড়ছে রোজকার জিনিসের দামও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম, দেশের একাধিক রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই দফায় দফায় বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। মাথায় হাত মধ্যবিত্তের। জ্বালানির দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়জনীয় দ্রব্যের দামও। এবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।

আরও পড়ুনঃ সব অধিকার দিয়েছেন শোভন, নতুন অধ্যায়ের বার্তা দিলেন ‘বৈশাখী শোভন ব্যানার্জি’

দফায় দফায় মুল্য বৃদ্ধির পর কলকাতায় সেঞ্চুরির পথে এগোচ্ছে পেট্রোল। আজ কলকাতায় পেট্রোলের দাম ২৪ পয়সা বেড়ে দাম হয়েছে ৯৬ টাকা ৫৮ পয়সা। অপরদিকে ডিজেলের দাম ১৩ পয়সা বেড়ে লিটার প্রতি বর্তমান দাম ৯০ টাকা ২৫ পয়সা।

একে দেশ এবং রাজ্যে চলছে লকডাউন কাজ হারিয়েছে বহু মানুষ। রুজি-রোজগার বন্ধ লক্ষ লক্ষ মানুষের। এইরকম অবস্থায় প্রায় প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের দাম। আর জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার সম্ভাবনা। লকডাউন করোনা এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া সব মিলিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোলের দাম, পাল্লা দিয়ে বাড়ছে রোজকার জিনিসের দামও। দেশবাসীর অভিযোগ সাধারন মানুষকে দিনে দিনে সমস্যার দিকে ঠেলেও কেন্দ্র এবং রাজ্য সরকারের জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সেই ভাবে কোনও হেলদোল নেই। অপরদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই নিয়ে খুব বেশি আন্দোলন করতে দেখা যাচ্ছে না। ফলে সমস্ত সমস্যা ভোগ করতে হচ্ছে সাধারণ মধ্যবিত্তকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন