নয়া মোড় সুশান্ত মামলায়! হিমাচল থেকে মাদকসহ গ্রেপ্তার যুবকের সাথে যোগাযোগ রিয়ার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নয়া মোড় সুশান্ত মামলায়! এই মামলায় মাদক যোগের তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবার হানা দিল হিমাচল প্রদেশে। রাহুল বিশ্রাম নামক এক যুবককে মাদক কারবারিতে গ্রেফতার করা হলো মাদক সমেত।

আরও পড়ুনঃ ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের আকস্মিক মৃত্যু, শোকোস্তব্ধ টলিউড ।

হিমাচল প্রদেশ থেকে রাহুল বিশ্রাম নামক এক মাদককারীকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার। NCB র আঞ্চলিক প্রধান জানান, ওই যুবকের কাছ থেকে ১ কেজি চরস এবং সাড়ে চার লক্ষ টাকা পাওয়া গিয়েছে।

সূত্রের খবর, NCB র আধিকারিকরা মুম্বাইয়ে গ্রেপ্তার মাদককারী কেইজান ইব্রাহিমের থেকে জানতে পেরেছিলেন রাহুল বিশ্রামের কথা। সরাসরি যোগাযোগ ছিল রাহুল বিশ্রাম এর সাথে ধৃত রিয়া চক্রবর্তী এবং অনুজ কেসওয়ানির।

রাহুলের সঙ্গে নাকি সরাসরি যোগাযোগ করতেন বলিউডের প্রথম সারির তারকারাও। NCB এর আধিকারিকরা আশা করছেন ধৃতের মাধ্যমে বলিউডের মাদক যোগ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, NCB জিজ্ঞাসাবাদ করতে পারে সুশান্তের প্রাক্তন বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকে। এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকেও।

নয়া মোড় সুশান্ত মামলায়! রিয়ার সাথে জয়ার নাকি মাদক নিয়ে কথোপকথন হয়েছিল চ্যাটের মাধ্যমে। NCB এর পাশাপাশি এক আধিকারিকের কোভিড-১৯ এর রিপোর্ট পজিটিভ আশায় শ্রুতির জিজ্ঞাসাবাদ পর্ব স্থগিত ছিল। জানা গিয়েছে, আজ সেই জিজ্ঞাসাবাদ পর্ব সারা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত