MAA Flyover: নয়া পদক্ষেপ কেএমডিএ ! বৃষ্টিতে জল জমা দূর করতে বিশেষ ব্যবস্থা মা উড়ালপুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতার দীর্ঘতম উড়ালপুল এই মা ফ্লাইওভার। মা উড়ালপুলে জল জমা নিয়ে উদ্বেগ বাড়ছে  পুর ও নগর উন্নয়ন দফতরের। জল জমা সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে পুর ও নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে  ১ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: কয়লা কাণ্ডে পুলিশকে তলব পুলিশের, ১০ অফিসারকে ডেকে পাঠাল CID

বর্ষাকালে জল জমে সমস্যা তৈরি হয় মা উড়ালপুলেও। এই নিয়ে বিস্তর অভিযোগও জমা পড়েছিল কেএমডিএ কর্তৃপক্ষের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে উদ্ভূত সমস্যার সমাধান করতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে কেএমডিএ। মা উড়ালপুলের ব্লক হয়ে যাওয়া চিহ্নিত অংশে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তার জন্য কেএমডিএ’‌র ইঞ্জিনিয়াররা মা উড়ালপুলের ওই অংশে পরিদর্শন করেছেন।

নয়া পদক্ষেপ কেএমডিএ ! বৃষ্টিতে জল জমা দূর করতে বিশেষ ব্যবস্থা মা উড়ালপুলের
নয়া পদক্ষেপ কেএমডিএ ! বৃষ্টিতে জল জমা দূর করতে বিশেষ ব্যবস্থা মা উড়ালপুলের

নয়া পদক্ষেপ কেএমডিএ ! বৃষ্টিতে জল জমা দূর করতে বিশেষ ব্যবস্থা মা উড়ালপুলের

নয়া পদক্ষেপ কেএমডিএ ! বৃষ্টিতে জল জমা দূর করতে বিশেষ ব্যবস্থা মা উড়ালপুলের

মা উড়ালপুল নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। ৯ অক্টোবর ২০১৫ সালে তিনিই এই মা উড়ালপুলের উদ্বোধন করেছিলেন। ২০১০ সালে ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ ভাবে কাজ শুরু হয় দেশের চতুর্থ দীর্ঘতম মা উড়ালপুলের। ৪৫০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই মা উড়ালপুল তৈরিতে। তবে এখানে জল জমা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর