বঙ্গ বিজেপির নতুন সভাপতি কে? নাম প্রস্তাব করলেন স্বয়ং দিলীপ ঘোষ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ বিজেপির নতুন সভাপতি কে? কারণ এবার রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হচ্ছে। বিজেপির রীতি অনুযায়ী, দুবার রাজ্য সভাপতির পদে বসলে আর ওই পদ আঁকড়ে থাকা যায় না। তাই দলীয় নিয়মেই এবার সরে যেতে হবে দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ মামলা চলছে আদালতে, পেগাসাস নিয়ে সংসদে আলোচনা চান না মোদি-শাহ

কিন্তু তাঁর জায়গায় কে বসবেন, এ নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে চর্চা কম নেই। আর এমন পরিস্থিতিতেই চমক দিয়েছেন খোদ দিলীপ বাবু। তাঁকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্যের নতুন সভাপতির নাম বাছতে অনুরোধ করে আর সেই অনুমতি পেয়ে রাজ্যের নতুন সভাপতি বেছেনেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম।

বিজেপির অন্দরে সুকান্ত দিলীপ-ঘনিষ্ঠ বলেই পরিচিত। যদিও অন্যান্য অনেকের তুলনায় সুকান্ত তেমন পরিচিত মুখ নন। তবে, নিজের এলাকায় বারবার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন সুকান্ত।চলতি বছরের নভেম্বরেই রাজ্য সভাপতির মেয়াদ শেষ হচ্ছে দিলীপ ঘোষের। ওপর দিকে রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা এমন খবর ছিল দলের মধ্যে।

সেক্ষেত্রে দেবশ্রী চৌধুদ্ধ এবং লকেট চট্টোপাধ্যায় এই দুটি নাম নিয়ে চর্চা চলছে। দেবশ্রী আগে কেন্দ্রীয় মন্ত্রী থাকলেও বর্তমানে আর তিনি নেই। লকেটকে মন্ত্রী করা নিয়েও চর্চা চলছিল। বাস্তবে তাও হয়নি। সেক্ষেত্রে এতদিনের নিয়ম ভেঙে কোন মহিলাই কি আসতে চলেছে বঙ্গ বিজেপির শীর্ষ পদে? চর্চা অব্যাহত তা নিয়েও।

বঙ্গ বিজেপির নতুন সভাপতি কে? নাম প্রস্তাব করলেন স্বয়ং দিলীপ ঘোষ

তবে ্দলের মধ্যে অনেকেই বলছেন, যেভাবে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছেন দিলীপ, তাতে আপাতত সুকান্ত বাবুই কিছুটা এগিয়ে থাকছেন সভাপতি হবার দূরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর