মামলা চলছে আদালতে, পেগাসাস নিয়ে সংসদে আলোচনা চান না মোদি-শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মামলা চলছে আদালতে পেগাসাস নিয়ে, আর সেই কারণেই এই মুহুর্তে সংসদে এই বিষয়ে কোন আলোচনায় রাজি নন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। বাদল অধিবেশনের শুরুর দিনেই সামনে এসেছিল পেগাসাস প্রোজেক্টের তথ্য।

আরও পড়ুনঃ খেলরত্ন থেকে রাজীবের নাম সরিয়ে ধ্যানচাঁদের নাম ঘোষণা মোদি

তার পর থেকেই সংসদের ঘরে-বাইরে একপ্রকার আন্দোলনের ঝড় তুলেছে দেশের বিরোধী দলগুলি। জানা গিয়েছিল রাজনৈতিক নেতা থেকে আইনজীবী, বিখ্যাত সাংবাদিক থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফোনে আড়িপাতা হয়েছে। সেই তালিকায় নাম আছে অভিষেক-পিকেরও। তার পর থেকেই এই ইস্যুতেই উত্তাল লোকসভার বাদল অধিবেশন।

বিরোধীরা জানতে চায় এই আড়িপাতার ঘটনায় কেন্দ্রের প্রত্যক্ষ যোগ আছে কিনা। প্রত্যেক দিনের বিক্ষোভে একাধিক বার মুলতুবি রাখতে হচ্ছে অধিবেশন-আলোচনা। আজ শুক্রবার অধিবেশনের শুরুতেই বিরোধীরা পেগাসাস নিয়ে আলোচনার দাবীতে সরব হলেই তা নাকচ করে দেয় কেন্দ্র পক্ষ। সাফ জানানো হয়েছে মামলাধীন বিষয়ে আলোচনা চান না মোদি।

মামলা চলছে আদালতে, আগামী মঙ্গলবার শুনানি হবে পেগাসাস প্রজেক্টের। 

মামলা চলছে আদালতে, পেগাসাস নিয়ে সংসদে আলোচনা চান না মোদি-শাহ
মামলা চলছে আদালতে, পেগাসাস নিয়ে সংসদে আলোচনা চান না মোদি-শাহ

তাই সংসদে আলোচনা হতে পারেনা এই মুদ্দায়। ইতিমধ্যেই শীর্ষ আদালতে গৃহীত হয়েছে পেগাসাস মামলা। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য এবং অভিযুক্তকে প্রকাশ করা হবে বিচারের মাধ্যমে। আগামী মঙ্গলবার শুনানি আছে এর।

তবে তার আগে কেন্দ্রের তরফে পেগাসাস নিয়ে আলোচনায় ‘না’ বলায় অন্য সংকেত দিচ্ছে রাজনৈতিক মহল। তাদের মতে এই মুহুর্তে সকল বিরোধী দল এক মুদ্দায় আঙুল তুলেছে কেন্দ্রের দিকে। কেন্দ্রের এই আলোচনা করতে না চাওয়া আদপে তাদের ভীতির বহিঃপ্রকাশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত