নজরবন্দি ব্যুরো: দেশে করোনার পর এবার নতুন আতঙ্ক ভাইরাস ব্রুসেলোসিস, সারা দেশজুড়ে বেড়েই চলেছে করোনার প্রকোপ। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ছুঁয়েছে ভারতে। একটু একটু করে ছন্দে ফিরছে ভারত অতিমারীর মধ্যেই দীর্ঘ লকডাউন কাটিয়ে। এরইমধ্যে নতুন আতঙ্ক চুপিসারে ঢুকে পড়ল দেশে। নয়া আতঙ্ক ব্রুসেলোসিস ভাইরাস।
আরও পড়ুনঃ কবে বিদায় নেবে বর্ষা ? দেখুন কি জানালো আবহাওয়া দপ্তর।
শুনতে অবাক লাগলেও জানা গিয়েছে, এটি করোনার মতই অতিমারী ভাইরাস। এই ভাইরাসটির উৎপত্তিস্থল ও চীন।গতবছর প্রথম এই ভাইরাসের সংক্রমণ শুরু হয় চীনের ওয়ান প্রদেশের এক ওষুধের কারখানা থেকেই। এই ভাইরাসটি থেকে প্রায় ৩ হাজার মানুষ রোগে সংক্রমিত হয়। তবে খবর মেলেনি মৃত্যুর।
এই ব্রুসেলোসিস ভাইরাস মূলত আক্রমণ করে গবাদি পশুদের। তবে এই সংক্রমিত পশুদের সংস্পর্শে সরাসরি এলে এবং এই প্রাণিজ খাদ্য গ্রহণ করলে এই ভাইরাসে সংক্রমিত হতে পারে মানুষ ও।
সূত্রের খবর, এই ভাইরাসটি ইতিমধ্যেই চিন থেকে ভারতে প্রবেশ করেছে। এই দেশের আরেকটি নতুন অতিমারী সহ্য করার ক্ষমতা রয়েছে কিনা , বিশেষজ্ঞদের তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, করোনা ভাইরাস এর চেয়েও মারাত্মক হতে পারে ব্রুসেলোসিস এর প্রভাব।
ব্রুসেলোসিস এর প্রকোপ বাড়ছে ক্রমশ উত্তর-পশ্চিম চিনে। তাই চিকিৎসক মহল এবং বিজ্ঞানীরা আশঙ্কায় রয়েছে যেকোনো সময় প্রতিবেশী দেশেও এই অসুখ ছড়িয়ে পড়তে পারে মহামারীর আকারে।
ব্রুসেলোসিস ব্যাক্টেরিয়ার সংক্রমনের সাধারণ উপসর্গ- গাঁটে ব্যথা, জ্বর, দুর্বলতা, মাথাব্যথা, সব সময় ঘাম, খাবারে অরুচি। দেখা যাচ্ছে মিল রয়েছে ফ্লু এর উপসর্গ ও কোভিদ-১৯ এর সঙ্গে। এছাড়াও এই রোগে সংক্রমিত হলে দেখা দিতে পারে আর্থাইটিস, স্পন্ডিলাইটিস এর মত লক্ষণ ও।
দেশে করোনার পর এবার নতুন আতঙ্ক ভাইরাস ব্রুসেলোসিস, জানা গিয়েছে, ব্রুসেলোসিস সংক্রমণের সম্ভাবনা মানুষ থেকে মানুষে খুবই কম। তবে সংক্রমণ ছড়াতে পারে সহজেই দূষিত খাবার থেকে শুরু করে ব্যাকটেরিয়া রয়েছে এমন জায়গায় শ্বাস-প্রশ্বাস নিলে। ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যৌন সম্পর্ক থেকে এমনকি সন্তানকে স্তন্যপান করালেও।
এই রোগ অ্যান্টিবায়োটিকে সারলেও এই মুহূর্তে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি করোনার মতই। ব্রুসেলোসিসের টেস্ট প্রক্রিয়া অবিলম্বে চালু করা উচিত বলে মনে করছেন চিকিৎসকরা। ইতিমধ্যে চিকিৎসকদের একাংশ অনুমান করছেন এই ব্রুসেলোসিস ভাইরাসে দেশে প্রায় ১ লক্ষের উপর মানুষ সংক্রমিত।



