নজরবন্দি ব্যুরোঃ কবে বিদায় নেবে বর্ষা ? কয়েক বছর ধরে আবহাওয়ার হেরফের হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বিদায় নেবে বর্ষা ।সাধারণভাবে পূর্ব ভারতে বর্ষা বিদায় নেওয়ার কথা 8 থেকে 9 অক্টোবর এর মধ্যে। কিন্তু এবার বেশ কয়েকদিন দেরীতেই বিদায় নেবে বর্ষা। এর ফলে অনেক বেশি বৃষ্টি পাবে রাজ্যে । আগামী সোমবার থেকে রাজস্থানে বর্ষা বিদায় নিতে শুরু করবে; ধীরে ধীরে পূর্ব ভারতের দক্ষিণের দিকে এগোবে মৌসুমী বায়ু।
আরও পড়ুনঃ মুকুল বিজেপি সহ সভাপতি কেন? বিদ্রোহ রাহুল সিনহার। তৃণমূলে যোগ দেওয়ার বার্তা!
এবছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত টানা বর্ষা স্থায়ী হয়েছে। তবে পুজোর সময় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ চলেছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে ।বর্ষা দেরিতে হওয়ার কারণে এ বছর কৃষকদের অনেকটা সুবিধা হবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
কবে বিদায় নেবে বর্ষা ? উল্লেখ্য,যদিও মৌসম ভবন আগেই স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছিল। সেই অনুযায়ী বৃষ্টি হয়েছে ভারতে। অনেক জায়গায় ভালো বর্ষা হয়েছে; অসম,বিহার, কেরল প্রবল বৃষ্টি হয়েছে এবছর। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।



