নজরবন্দি ব্যুরো: মুকুল বিজেপি সহ সভাপতি কেন? বিদ্রোহ রাহুল সিনহার। তৃণমূলে যোগ দেওয়ার বার্তা! অপেক্ষায় ছিলেন বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ ইস্যুতে। তালিকা প্রকাশ হতেই দলের বিরুদ্ধে বিদ্রোহের দামামা বাজিয়ে রাজ্যের শাসক শিবির তৃণমূলে যাওয়ার জল্পনাকে নিজে থেকেই উস্কে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তণ সভাপতি রাহুল সিনহা।
আরও পড়ুনঃ রাজ্যে লাগামহীন সংক্রমণের মাঝে স্বস্তি শুধুই সুস্থতার হার। আজকের বুলেটিন।
এদিন রাহুল সিনহা দলের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, ৪০ বছর বিজেপির সেবা করেছি। দলের একজন সৈনিক হিসাবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করার পুরস্কার এটাই। তৃণমূল কংগ্রেসের নেতা আসছে সেজন্য আমাকে সরতে হবে। এর থেকে বড় দুর্ভাগ্য হতে পারে না। পার্টি যে পুরস্কার দিল সেই পুরস্কারের পক্ষে-বিপক্ষে কিচ্ছু আমি বলতে চাই না।
আরও পড়ুনঃ এবার সব মিষ্টিতে লিখতে হবে ‘এক্সপায়ারি ডেট’।
মুকুল বিজেপি সহ সভাপতি কেন? বিদ্রোহ রাহুল সিনহার। তিনি আজ বলেছেন, যা বলার ১০ থেকে ১২ দিনের মধ্যে বলব এবং ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব। আর এতেই বিজেপি নেতা রাহুল সিনহার ঘাসফুল শিবিরে নাম লেখানো ঘিরে জল্পনা তৈরি হয়েছে।প্রসঙ্গত শনিবারই প্রকাশিত তালিকায় মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপম হাজরাকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্ব। কেন্দ্রীয় মুখপত্রের দায়িত্ব পেয়েছেন রাজু বিস্ত। কিন্তু তালিকায় নাম নেই রাহুল সিনহার।









