রাজ্যে লাগামহীন সংক্রমণের মাঝে স্বস্তি শুধুই সুস্থতার হার। আজকের বুলেটিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে লাগামহীন সংক্রমণের মাঝে স্বস্তি শুধুই সুস্থতার হার। দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের দাপট। সংক্রমনের গতি বেড়েই চলেছে প্রতিদিন। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমনের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাও। একদিকে নতুন সংক্রমন আর মৃত্যুমিছিলের মাঝেই প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। সাথে ভয় বাড়িয়ে প্রায় প্রতিদিন ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

আরও পড়ুনঃ D.EL.ED মামলায় চাঞ্চল্যকর মোড়। শিক্ষকদের স্বস্তি দিল হাইকোর্ট। #Exclusive

রাজ্যে অব্যাহত লাগামহীন সংক্রমণ। স্বস্তি শুধুই সুস্থতার হারে। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৮১ জন।

রাজ্যে লাগামহীন সংক্রমণের মাঝে স্বস্তি শুধুই সুস্থতার হার। আজকের ৩ হাজার ১৮১ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ২৪০ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৫ হাজার ৫৪৪ জন। যা গতকালের থেকে ১৭০ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭২১ জনের। মৃত ৪ হাজার ৭২১ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৬ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৫৫ জন।

আজকের ২ হাজার ৯৫৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার ৯৭৫ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৩ হাজার ২৮৫ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লক্ষ ৫৫ হাজার ৩৯ টি।

রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৩৩ হাজার ৯৪৫ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৯ শতাংশ। যা ০.০১ শতাংশ কমেছে গতকালের থেকে। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৬১ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন