নজরবন্দি ব্যুরো: এবার সব মিষ্টিতে লিখতে হবে ‘এক্সপায়ারি ডেট’। মিষ্টিতেও এক্সপায়ারি ডেট লেখা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা FSSAI। সম্প্রতি এই মর্মে চিঠি দিয়ে ফুড সেফটি কমিশনার জানিয়েছেন, ১ অক্টোবর থেকে দেশে সমস্ত মিষ্টির দোকানে মিষ্টিতে লিখতে হবে এক্সপায়ারি ডেট।
আরও পড়ুনঃ সরষের তেলে কোনও ভেজাল নয় , নির্দেশ FSSAI এর।
ইতিমধ্যে সেই চিঠি পৌঁছেছে রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যগুলোর কাছে। ওই চিঠিতে লেখা হয়েছে, প্যাকেটজাত মিষ্টিতে প্যাকেটের ওপর লিখতেই হবে এক্সপায়ারি ডেট, এটা বাধ্যতামূলক।
আর প্যাকেটজাত নয় এমন ধরনের মিষ্টির ক্ষেত্রে বাতিতে লিখে রাখতে হবে বেস্ট বিফোর তারিখ। অর্থৎ তার পর মিষ্টিতে পচন ধরার সম্ভাবনা রয়েছে।
এবার সব মিষ্টিতে লিখতে হবে ‘এক্সপায়ারি ডেট’। মিষ্টির উপাদানের ওপর নির্ভর করে এই তারিখের উল্লেখ করবে মিষ্টি প্রস্তুতকারক সংস্থা।









