নজরবন্দি ব্যুরো: বর্তমান ডিজিটাল দুনিয়ায় মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল হোয়াটসঅ্যাপ।৮ থেকে ৮০ প্রায় কারোরই চলে না হোয়াটসঅ্যাপ ছাড়া. লকডাউন এ আটকে পড়া নতুন পৃথিবীর কাছে হোয়াটসঅ্যাপ অপরিহার্য। সময়ের সাথে তাই হোয়াটসঅ্যাপ ও তাই উন্নত হয়ে চলেছে। আসছে নতুন নতুন সুবিধা।জনপ্রিয়তা কে বাড়াতে আনছে নতুন নতুন ফিচার। ফের একবার একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যু মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তী। #BigBreaking


WABetaInfo-তে দেওয়া তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ৪টি নতুন ফিচারের উপরে কাজ করছে, যা খুব শীঘ্রই ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ অগাস্ট মাসের শেষের দিকে গুগল বিটা প্রোগ্রামে নতুন ভার্সন ২.২০.১৯৮.১১ সাবমিট করেছে। গ্রুপ কল এর আলাদা রিংটোন -নতুন ভার্সনে ব্যবহারকারীরা গ্রুপ কলের জন্য আলদা রিংটোন। বলা হচ্ছে যে যখন কোনও গ্রুপ কল আসবে তখন ফোনে অন্য রিংটোন বাজবে। উল্লেখযোগ্য এই রিংটোনটি লুপে বাজবে।স্টিকার অ্যানিমেশন-সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যানিমেটেড স্টিকারের জন্য নতুন ধরনের অ্যানিমেশন নিয়ে এসেছে, যা ৪ বার লুপে চলে।
এবার অ্যানিমেটেড স্টিকারের জন্য দীর্ঘক্ষণ লুপের উপরে কাজ চলছে। এই ফিচারটি ২.২০.১৯৮.১১ ভার্সনে থাকবে। ইউআই প্রযুক্তি উন্নতি-বর্তমানের কলিং ইন্টারফেস কে আরও উন্নত করার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ। আপডেট আসার পর সব বাটন স্ক্রিনের নিচের দিকে চলে যেতে পারে। স্টোরেজ ইউসেজ টুল-সম্প্রতি ট্যুইট করে WABetaInfo জানিয়েছে গত কিছু মাস ধরে হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচারের টেস্টিং করছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের স্পেস বা স্টোরেজ খালি করটে সাহায্য করবে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ মিডিয়াও অ্যাকসেস করতে পারবে।
প্রথম সেকশনে একটি স্টোরেজ বার রয়েছে, এর থেকে সহজেই বোঝা যাবে যে হোয়াটসঅ্যাপ কত স্টোরেজ ব্যবহার করছে। দ্বিতীয় সেকশনে ব্যবহারকারীরা শেয়ার ফাইলগুলি রিভিউ করতে পারবেন। এখান থেকে অকেজো মিডিয়া ফাইল ডিলিট করে ফোনের স্পেস বা স্টোরেজ বাঁচাতে পারবেন। এতে ফরওয়ার্ড আর লার্জ ফাইল দেখতে পাবেন। এর শেষ সেকশনে চ্যাটের তালিকা রয়েছে। এখান থেকে যে কোনও একটি চ্যাট সহজেই খুঁজে নেওয়া যাবে।









