বুচার পর এবার বরোদিয়াঙ্কা, রুশ আগ্রাসনের নতুন অধ্যায় ইউক্রেনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে গোটা দেশ জুড়ে তাণ্ডব দেখিয়েছে রুশ সেনা। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট  দেশটি। রেহাই পায়নি সেখানকার নাগরিকেরাও। গতকাল অচেনা কিয়েভের ছবি ধরা দিয়েছিল গোটা বিশ্ববাসীর সামনে। যতই এগোনো যায় চোখে পড়ে শুধুই মৃতের স্তূপ। তারপরে রাজধানীর নিকটবর্তী শহরে ও ধরা দেয় একই ছবি।

আরও পড়ুনঃ Fuel Price: ১৫ দিনে ১৩ বার বাড়ল পেট্রোপণ্যের মূল্য, ছয় জেলায় ডিজেল সেঞ্চুরি পার

তবে বুচার পর এবার বরোদিয়াঙ্কা। স্থান বদলালে ও বদলায়নি রুশদের আগ্রাসন মনোভাব। সম্প্রতি ইউক্রেনের বুচা শহরের পরিস্থিতি দেখে শিউরে উঠছে বিশ্ববাসী। সেইসঙ্গে নিন্দার ঝড় বয়ে গিয়েছে বিশ্বজুড়ে। তবে সেখানেই সব শেষ নয়। আজ বিশেষ মাধ্যমে ইউক্রেন প্রেসিডেণ্ট জানান, এসব কিছুই নয়। বুচার থেকে আরও ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিয়েছে বরোদিয়াঙ্কা সহ দেশের একাধিক শহরে।

গত দেড়মাস ধরে ইউক্রেনের উপর অভিযান চালাচ্ছে রুশ সেনা। একে একে সেখানকার বহু শহর কব্জা করতে পারলেও রাজধানী থেকে গিয়েছে অধরাই। বর্তমানে পিছু হটতে শুরু করেছে পুতিনের সেনা। যারফলে সহজেই কিয়েভ সহ আশেপাশের বেশকিছু শহর পুনর্দখল করতে সক্ষম হয় ইউক্রেনী সেনা। এই প্রসঙ্গে সেখানকার প্রতিরক্ষামন্ত্রী হান্না ম্যালিয়ারে বলেন, ”কিয়েভকে আমরা পুরোপুরি দখলদারদের হাত থেকে স্বাধীন করতে পেরেছি।”

বুচার পর এবার বরোদিয়াঙ্কা, মৃতের স্তূপ গোটা দেশে 

War in Ukraine: Russian strike devastates a maternity hospital in Mariupol, Zelenskyy says | NPR
বুচার পর এবার বরোদিয়াঙ্কা, রুশ আগ্রাসনের নতুন অধ্যায় ইউক্রেনে

এরপরেই উঠে আসে বুচার বর্তমান পরিস্থিতি। এই নিয়েই এবার ফের সকলের চিন্তা বাড়ালেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকি। তিনি বলেন, বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি রুশ সেনাদের থেকে মুক্ত করা বরোদিয়াঙ্কাড় অবস্থা আরও ভয়ঙ্কর। পাশাপাশি অন্যান্য শহর গুলিড় নিহতের সংখ্যা নাকি বুচার থেকে অনেকটাই বেশি। সেজন্য আমরা চাই সমস্ত সাংবাদিকরা এই শহর গুলিতে আসুন ও রাশিয়ার নৃশংসতা সকলের সামনে তুলে ধরুন।”

Ukrainian pregnant woman pictured at hospital shelled by Russia dies

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত