নজরবন্দি ব্যুরোঃ এই নিয়ে গত ১৫ দিনের ১৩ টাকা বাড়ল পেট্রোপণ্যের মূল্য। মঙ্গলবার ফের ৮০ পয়সা অবধি বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। গতকালই ৪০ পয়সা বেড়েছিল পেট্রোল-ডিজেলের মূল্য। এখন তা ৮০ পয়সা বেড়েছে। এই নিয়ে গত ১৫ দিনে মোট ৯ টাকা ২০ পয়সা দাম বাড়ল পেট্রোপণ্যের মূল্য। চার মহানগরী ছাড়াও দেশের সমস্ত শহরে বেড়েছে পেট্রোল-ডিজেলের মূল্য।
আরও পড়ুনঃ অনেকটাই কমেছে করোনার দাপট, নেমেছে সংক্রমণের হার


উল্লেখ্য, মঙ্গলবার শহর কলকাতা প্রতি লিটার পেট্রোলের মূল্য ১১৪ টাকা ২৮ পয়সা। যার লিটার পিছু দাম বেড়েছে ৮৩ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা। যা প্রতি লিটারে বিকোচ্ছে ৯৯ টাকা ০২ পয়সা। রাজ্যের মধ্যেই ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, নদিয়া এবং পুরুলিয়া।

দিল্লিতে গতকাল প্রতি লিটার পেট্রোলের মূল্য ছিল ১০৩ টাকা ৮১ পয়সা। যা মঙ্গলবার বেড়ে হয়েছে ১০৪ টাকা ৬১ পয়সা। মঙ্গলবার ডিজেলের দাম হয়েছে ৯৫ টাকা ৮৭ পয়সা। যা সোমবার ছিল ৯৫ টাকা ০৭ পয়সা।
মুম্বইতে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ১১৯ টাকা ৬৭ পয়সা। ডিজেলের দাম ১০৩ টাকা ৯২ পয়সা। পেট্রোল এবং ডিজেল উভয়ের মূল্য গতকালের তুলনায় ৮৩ পয়সা বেড়েছে।


১৫ দিনে ১৩ বার বাড়ল পেট্রোপণ্যের মূল্য, মাথায় হাত আম জনতার

মঙ্গলবার চেন্নাই শহরে লিটার প্রতি পেট্রলের দাম ১১০ টাকা ০৯ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ০২ পয়সা। আজ প্রতি লিটারে গতকালের তুলনায় পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা।







