নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বাড়তি নজর দেওয়া হয় টিকাকরনে। যারফলে লাগাম টানা সম্ভব হয়েছে দেশের সংক্রমণ রোধের ক্ষেত্রে। এই মুহূর্তে অনেকটাই কমেছে করোনার দাপট।
আরও পড়ুনঃ ডায়বিটিসের রোগীদের জন্য কতটা উপকারী তরমুজ? জেনেনিন


গতকাল গোটা দেশে হাজারের নিচে নেমেছিল করোনা সংক্রমণ। যারফলে আগের থেকে অনেকাই স্বস্তি পেয়েছিল চিকিৎসকরা। এবার ও বজায় থাকল স্বস্তি। অনেকটাই ঊর্ধ্বমুখী হল স্বস্তির সূচক। আজ দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে উঠে আসা তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন। যা গতকালের থেকে বেশকিছুটা কম।
অপরদিকে, করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২০৮ জন। যারফলে ৯৮.৭৬ শতাংশের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে মোট সুস্থতার হার। এই মুহূর্তে গোটা দেশে করোনার মোট সক্রিয় রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪ জনের আশেপাশে। তবে সকলকে চিন্তায় রাখছে মৃতের সংখ্যা। উল্লেখ্য, গত সোমবার করোনার আক্রান্ত হয়ে প্রান হারিয়েছিলেন মোট ১৩ জন।
অনেকটাই কমেছে করোনার দাপট, বাড়ল মৃতের সংখ্যা

তবে আজ মঙ্গলবার অনেকটাই বাড়ল সেই সংখ্যা। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে প্রান হারিয়েছেন প্রায় ৫৮ জন। একলাফে অনেকটাই বাড়ল প্রান নাশের সংখ্যা। যারফলে করোনায় আক্রান্ত হয়ে গোটা দেশে এখনও পর্যন্ত প্রান হারিয়েছেন ৫,২১,৪১৬ জন।


![]()








