নজরবন্দি ব্যুরোঃ সময়ের সাথে সাথে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। যা নিয়ে নাজেহাল শহরবাসী। তবে এই গরম পড়তেই অন্যান্য ফলের সাথে বাজারে ভিড় জমিয়েছে তরমুজ। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যগুলি থেকেও আমদানি করা হচ্ছে। এতে প্রায় ৯৭ শতাংশ জল ও অতি অল্প পরিমানে ক্যালোরি বজায় থাকায় গরমে যথেষ্ট কার্যকরী হয়ে থাকে। বিশেষ শরীরের আদ্রতা ধরে রাখার জন্য যথেষ্ট উপযোগী এই ফল। কিন্তু ডায়বিটিসের রোগীদের জন্য কতটা উপকারী তরমুজ?
আরও পড়ুনঃ মৃতার গায়ে পোড়া স্বস্তিক চিহ্ন, রুশ আগ্রাসনের ভয়াবহ নিদর্শন বুচায়


এছাড়াও তরমুজে রয়েছে প্রচুর পরিমানে পটাশিয়াম, ও ভিটামিন সি,এ ও বি। পাশাপাশি অধিক পরিমানে অ্যান্টি-অক্সিডেণ্ট ও লাইকোপোপেন বজায় থাকায় থাকায় তা দেহের জন্য উপকারী হয়ে থাকে। উল্লেখ্য, এই লাইকোপোপেনর জন্যই লাল হয়ে থাকে তরমুজের রং। যা ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে এখানেই শেষ নয় হৃদরোগের মতো সমস্যার সমাধানের জন্য ও এটি কার্যকরী ভূমিকা নেয়।
সেইসঙ্গে তরমুজে প্রচুর পরিমানে জলের উপস্থিতি থাকায় তা ডায়বিটিসের রোগীদের কাছে আশীর্বাদের সমতুল্য। তাই সহজেই ১৫০-২০০ গ্রাম তরমুজ খেতে পারেন একজন ডায়বিটিস রোগী। এরফলে প্রায় ১৫ গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট যায় শরীরে। অপরদিকে তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেণ্ট শরীরের ক্ষত প্রতিরোধের ক্ষেত্রে ও বিশেষ গুরুত্ব বজায় রাখে।
ডায়বিটিসের রোগীদের জন্য কতটা উপকারী তরমুজ? জানলে অবাক হবেন আপনিও

আবার লাইকোপোপেন হাড়ের স্বাস্থ্যরক্ষার পাশাপাশি ক্যানসারের মোকাবিলার জন্য ও বিশেষ সাআহাজ্য করে থাকে। তবে চিকিৎসকদের মতে এটিকে স্যালাডের মতো করে খেলে তার কার্যকারিতা বৃদ্ধি পায়। তাই সকালে খাবার শেষে এটিকে খাবার পরামর্শ দেন চিকিৎসকরা।











