সূচ বিহীন টিকার ব্যবহার, কেন্দ্র কে সরবরাহ করছে জাইডাস ক্যাডিলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী বর্তমান সময়ে গোটা দেশে প্রায় ১০ শতাংশ কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান বলছে প্রতিটি ভ্যারিয়েণ্টের সাপেক্ষে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৬১,৩৮৬ জন। যারফলে মোট ৪,১৬,৩০,৮৮৫ জনের আশেপাশে গিয়ে দাঁড়িয়েছে মোট আক্রান্তের সংখ্যা। তবে এই পরিস্থিতিতে টিকাকরনে কোন রকমের গাফিলতি রাখতে নারাজ কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃPost Poll Violence: অধরা নলহাটি-শীতলকুচি মামলার অভিযুক্তরা, পুরষ্কার ঘোষণা করল সিবিআই

সেই পরিকল্পনা নিয়েই এবার ভারত সরকারের তরফ থেকে জাইডাস ক্যাডিলারের উদ্দ্যোগে শুরু হতে চলেছে সূচ বিহীন টিকার ব্যবহার। এই প্রসঙ্গে এই সংস্থার তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে করোনা প্রতিরোধের ক্ষেত্রে জাইকভ-ডি প্রেরন করার কথা উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে আমেদাবাদের জাইডাস বায়োটেক পার্কের এক্সেলেন্স সেন্টার থেকে কিভাবে ভ্যাকসিন গুলিকে প্রেরন করা হচ্ছে সেকথাও উল্লেখ করা হয়।

সূচ বিহীন টিকার ব্যবহার, সরবরাহ  জাইডাস ক্যাডিলার

needle-free Covid vaccine: Centre places purchase order for one crore doses of Zydus Cadila's needle-free Covid vaccine - The Economic Times
সূচ বিহীন টিকার ব্যবহার, কেন্দ্র কে সরবরাহ করছে জাইডাস ক্যাডিলা

বলাবাহুল্য, এটিই এই মুহূর্তে একমাত্র সূচহীন তথা ডিএনএ রিলেটেড কোভিড ভ্যাকসিন যা ভারত সরকারের তরফ থেকে ১২ বছরের কাছাকাছি বয়সীদের সংক্রমণের থেকে দূরে রাখার জন্য জরুরি প্রয়োজনের ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, অন্যান্য টিকার মতো মাত্র দুটি ডোজ নয় বরং প্রথম ডোজ গ্রহনের ২৮ দিন ও দ্বিতীয় ডোজ গ্রহনের ৫৬ দিনের পর এই টিকা গ্রহন করা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত