সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি কার্যত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তালিকা মেনেই শুনানি হবে জনস্বার্থ মামলার। সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের কাছে দ্রুত শুনানি চেয়ে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত।

আরও পড়ুন : বড় স্বস্তি রাজ্যের, সংসদীয় কমিটির নোটিশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
মামলা দায়ের করার অনুমতি দেন হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। শনিবার রাজ্য নারী ও শিশু সুরক্ষা কমিশন সন্দেশখালি (Sandeshkhali)পরিদর্শন করেছে। আজ সন্দেশখালি পরিদর্শনে গেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। রেখা শর্মা বলেন, “পুলিশ কেন অভিযুক্তকে ধরতে পারছে না। পুলিশ কি শুধুই আক্রান্তদের পরিবারের লোকজনকে হেনস্থা করার জন্য রয়েছে?

আমার কাছে অভিযোগ এসেছে পুলিশ দশজনকে গ্রেফতার করেছে যারা কি না সেখানে আক্রান্ত হয়েছে তাঁদেরই পরিবারের সদস্য। এখনও কেন শাহজাহান গ্রেফতার হল না।” তিনি আরও জানিয়েছেন, “আমরা তিনজন যাচ্ছি সন্দেশখালিতে। আক্রান্ত মহিলারা (NCW) চাইলেই আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আজ ওঁদের সঙ্গে কথা বলার পর আমি রাজ্যপাল প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলব।”

সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন, জনস্বার্থ মামলার দ্রুত আর্জি খারিজ হাইকোর্টের
প্রসঙ্গত, শেখ শাহজাহান ও তার দুই অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগের জেরে স্থানীয়দের প্রতিবাদ- বিক্ষোভের জেরে বিগত কয়েকদিন ধরেই উতপ্ত উত্তর ২৪ পরগণার সন্দেশখালি। গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার পর থেকেই পলাতক শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সম্প্রতি নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছে স্থানীয় মহিলারা।



