নজরবন্দি ব্যুরোঃ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মোবাইল ফোন খতিয়ে দেখে চেন্নাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেনের খোঁজ পেয়েছে কলকাতা পুলিশ। সেই সূত্র ধরেই নওশাদ ঘনিষ্ঠ সেই ব্যক্তির চেন্নাইয়ের ঠিকানায় তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশ। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই ব্যক্তি। শুধুমাত্র বন্ধু হওয়ার কারণে হেনস্থা করছে পুলিশ। দাবি সেই ব্যক্তির।
আরও পড়ুনঃ Tripura Election: ভোটের দিনে ত্রিপুরায় তুমুল অশান্তি, একাধিক জায়গায় আক্রান্ত বিরোধীরা
এর আগে পুলিশের তরফে জানানো হয়েছিল, নওশাদকে সাহায্য করছেন মেদিনীপুরের এক ব্যক্তি। যিনি কর্মসূত্রে চেন্নাইয়ে থাকেন। অলঙ্কার ব্যবসায়ী শামসুর কোনও কিছুর সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছে তাঁর আইনজীবী। শুধুমাত্র বন্ধু হওয়ার কারণে হেনস্থা করা হচ্ছে। অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গ্রেফতারির আশঙ্কাপ্রকাশ করে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আগামীকাল মামলার শুনানি। একইসঙ্গে নওশাদের সঙ্গে এক প্রভাবশালী বিরোধী দলের রাজনৈতিক নেতার যোগ রয়েছে বলেও দাবি করেছে কলকাতা পুলিশ। নির্বাচনের আগে থেকেই ওই ব্যক্তি নওশাদের পরামর্শদাতা হিসেবে কাজ করতেন। কোথায় কী করতে হবে? সবটাই বলে দিতেন ওই ব্যক্তি।

তবে নওশাদকে আর্থিকভাবে সাহায্য করতেন কে? তা জনাওতেই চেন্নাইয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের একটি দল। মূলত নওশাদের সঙ্গে আর্থিক লেনদেন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই চেন্নাইয়ে উপস্থিত হয় কলকাতা পুলিশ। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। অন্যদিকে, নওশাদের দুটি ফোন ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নওশাদের সঙ্গে বিজেপির যোগ নিয়েও একাধিক মন্তব্য করতে দেখা যায় শাসক দল তৃণমূলের নেতাদের। কোন বিজেপি নেতার সঙ্গে নওশাদের যোগ রয়েছে? তা প্রকাশ্যে আনার জন্য দাবি তোলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
শুধুমাত্র বন্ধু হওয়ার কারণে হেনস্থা করছে পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ চেন্নাইয়ের ব্যবসায়ী

প্রসঙ্গত, ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসের একটি কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর। ঘটনায় নওশাদ সহ একাধিক আইএসএফ নেতাদের গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা ধারা যোগ করা হয়েছে। বুধবার ফের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। বারবার পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতারা। এবার হাইকোর্টে মামলা হতেই নতুন করে জলঘোলা শুরু হয়েছে।







