নজরবন্দি ব্যুরোঃ অগস্ট মাসের একদম প্রথম দিকে ছিল টলি অভিনেত্রী নবনীতা মালাকারের জন্মদিন। সেই সময় জন্মদিনের আদুরে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন তার প্রাক্তন স্বামী জিতু। আবার এই মাসেরই শেষের দিকে জিতুর জন্মদিন। অথচ নীরব নবনীতা। তার পক্ষ থেকে এলো না কোন শুভেচ্ছা বার্তা।
আরও পড়ুনঃ বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির রেকর্ড ভাঙল সানির ‘গদর ২’


নিজের প্রাক্তন স্বামীর জন্মদিনে অন্য এক পুরুষের সাথে গোয়ায় উইকেণ্ডে মজলেন অভিনেত্রী। তার সামাজিক মাধ্যম থেকে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ বন্ধুর সঙ্গে গোয়ায় গিয়েছেন নবনীতা দাস। যদিও নবনীতা এই প্রসঙ্গে কিছুই জানান নি। নবনীতা ছবি পোস্ট করা মাত্রই বেশ কিছু প্রশ্ন অনুরাগীমহলে ঘুরপাক খাচ্ছিল।

অভিনেত্রী কোথায় গিয়েছেন? কার সঙ্গে গিয়েছেন? এরকমই বহু জল্পনার খোঁজ পেতে নবনীতাই বিশেষ বন্ধু স্নেহাল অধিকারীর প্রোফাইল থেকে ঘুরে এসেছেন অনুরাগীরা। সেখানে দেখা যাচ্ছে তিনিও ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেছেন একই সময়।


জিতুর জন্মদিনে নেই কোন শুভেচ্ছা বার্তা, প্রেমিকের সঙ্গে গোয়ায় অভিনেত্রী

এবং অদ্ভুদ ভাবেই নবনীতা এবং স্নেহালের ছবি দুটিই বারান্দাতে তোলা। এবং দুটি বারান্দাই সেম। হবে দুয়ে দুয়ে চার করতে খুব বেশী সময় লাগেনি অনুরাগীদের। যদিও দুই জনকে একসঙ্গে কখনও দেখা যায়নি। তবে এই ব্যাক্তির বেশ কিছু পোষ্টে নবনীতার লাইক এবং কমেন্ট লক্ষ করা গেছে।







