Gadar 2: বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির রেকর্ড ভাঙল সানির ‘গদর ২’

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’ বক্স অফিসে দারুন সাফল্যমণ্ডিত। মুক্তির পর তার বক্সঅফিস কালেকশন ৫০০ কোটি পেরিয়ে ক্রমস্য ঊর্ধ্বমুখী হচ্ছে। গত সপ্তাহতেই এই ছবি ‘কেজিএফ ২’-কে পিছনে ফেলে দিয়েছে। অধিকার করে নিয়েছে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার খেতাব।

আরও পড়ুনঃ ফের শঙ্করের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব? প্রস্তুতি শুরু?

এই সপ্তাহে ‘গদর ২’ দিল আরও এক নয়া চমক। তথ্য অনুযায়ী যানা যাচ্ছে এই ছবি অন্যান্য ছবির তুলনায় সর্বাধিক দ্রুত সময়ে ৪৫০ কোটি টাকা আয় করেছেন। গত মাসে সেই খেতাব জিতেছিল শাহরুখ খানের ‘পাঠান’। মাত্র ১৮ দিনে ৫০০ কোটি ছুয়েছিল পাঠান। এবার সেই রেকর্ডও ভেঙ্গে দিল ‘গদর ২’।

102726012

ছবি মুক্তির কিছুসময় আগেই একটি ঘটনা সামনে এসেছিল। সেখানে শোনা যাচ্ছিল যে সানি দেওল নাকি অর্থ কষ্টে ভুগছেন। এমনকি যার জন্য তার বাড়ি নিলামে ওঠার কথা ছিল। তবে ব্যাঙ্কে অনুরোধ করে তিনি একমাস বাড়তি সময় চেয়ে নিয়েছিলেন। এবার এই ব্যাক্তিগত দুঃসময়ের মধ্যেই তার পেশাগত জীবন লাভের মুখ দেখছে।

বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির রেকর্ড ভাঙল সানির ‘গদর ২’, পেরাল ৫০০ কোটি

gadar 2 review 04

এবার হয়তো তার ব্যাক্তিগত জীবনেও কিছুটা স্বস্থি আসবে এমনটাই আশা করছেন তার অনুরাগীমহল। ‘গদর ২’ তে সানির অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। বহু বছর পর পর্দায় ফিরেছেন তিনি। এবার তার পরবর্তী ছবি কি হবে তা জানার জন্য অধীর আগ্রহে অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর