Dev: ফের শঙ্করের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব? প্রস্তুতি শুরু?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে দেব সমস্ত ছবির শুটিং সেরে ‘প্রধান’ ছবির শুটিং নিয়ে ব্যাস্ত রয়েছেন। এরই মাঝে সামনে এসেছে দেবের আরও একটি নতুন ছবির কথা। ২০১৩ সালে চাঁদের পাহাড়ে দেখা গিয়েছিল দেবকে। সেখানে শঙ্করের ভুমিকায় তার আত্মপ্রকাশ ঘটেছিল। ফের নাকি শঙ্করের চরিত্রে কাজ করার আরও এক বার প্রস্তাব গিয়েছে দেবের কাছে।

আরও পড়ুনঃ রাজ চক্রবর্তী মানেই কপিক্যাট! ‘রিমেক করেছি ক্রাইম করিনি’ পাল্টা জবাব পরিচালকে

এসভিএফ-এর ছবি ‘চাঁদের পাহাড়’ এ দেবকে দেখা গিয়েছিল। ২০১৩ সালের পর ফের চার বছর পর ছবির পরের সিক্যুয়েল ‘অ্যামাজন অভিযান’ আসে। এবার নাকি এই ছবিরই তৃতীয় সিক্যুয়েল আসতে চলেছে। এই ছবির জন্য এসভিএফ সাইবেরিয়াকে নির্বাচন করেছেন। ‘চাঁদের পাহাড়’ ছবিতে শঙ্করকে দেখা গিয়েছিল আফ্রিকায়। এবং ‘অ্যামাজন অভিযান’ ছবিতে ব্রাজিলে পা রেখেছিল শঙ্কর।

ফের শঙ্করের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব? বড়দিনে মুক্তি পাবে ছবি? 
ফের শঙ্করের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব? বড়দিনে মুক্তি পাবে ছবি? 

এই প্রসঙ্গে দেবের কি মতামত? যানা গিয়েছে অভিনেতা সম্মতি জানিয়েছে কাজে। তবে সেটি প্রাথমিক স্তরে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি তিনি। যদিও এই প্রসঙ্গে পরিচালক কমলেশ্বরের এবং দেব দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।

ফের শঙ্করের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব? বড়দিনে মুক্তি পাবে ছবি? 

ফের শঙ্করের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব? বড়দিনে মুক্তি পাবে ছবি? 
ফের শঙ্করের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব? বড়দিনে মুক্তি পাবে ছবি? 

চলতি মাসেই মুক্তি পেয়েছে দেবের ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। তবে এই ছবিতে দেবের অভিনয় দর্শকদের মনে ততটা ছাপ ফেলতে পারেনি। ছবিটি বক্স অফিসে সেরকম ব্যাবসা করতেও পারেনি। সেই জন্যই নাকি তিনি এসভিএফ-এর সঙ্গে ফের জুটি বাঁধতে রাজি হয়েছেন। অনুরাগী মহলের একান্তের দাবী তাই। এও শোনা যাচ্ছে আগামী বছর এই ছবির শুটিং হতে পারে। এবং সেই ছবি মুক্তি পাবে ২০২৪ সালের বড়দিনে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত