বাংলা ছবি সরিয়ে দেখাতে হবে হিন্দি ছবি, ঘটনা নিয়ে শুরু বিতর্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আপাতত রমরমা বাজার ‘ব্রহ্মাস্ত্র’র। তিন দিনে রণবীর-আলিয়ার এই ছবি ভারতের বাজার থেকেই ১০০ কোটির বেশি ঘরে তুলেছে। গোটা দেশে বাড়িয়ে দেওয়া হচ্ছে হলের সংখ্যা, শো-র সংখ্যা। তা বলে বাংলার হল থেকে বাংলা ছবি লক্ষ্মী ছেলে বন্ধ করে ‘ব্রহ্মাস্ত্র’ চালাতে হবে? তাও আবার এসভিএফ হল মালিকদের জোর দেবে এমনটা করতে?

আরও পড়ুন: মাদক পাচারের সঙ্গে যুক্ত দুই মন্ত্রী, দাবি করল বিজেপি

আগে মুক্তি পাওয়া লক্ষ্মী ছেলে বিতর্কের মাঝেও ভাল ব‍্যবসা করছে, দর্শকও টানছে। অন‍্যদিকে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ব্রহ্মাস্ত্র বলিউডের মোড় ঘুরিয়ে দেওয়া ব‍্যবসা করছে। এমন অবস্থায় কলকাতার নামী প্রেক্ষাগৃহ প্রিয়া সিনেমার কর্ণধার সোশ‍্যাল মিডিয়ায় দাবি করেছেন, ব্রহ্মাস্ত্র চালানোর জন‍্য লক্ষ্মী ছেলেকে হল থেকে সরিয়ে দেওয়ার জন‍্য চাপ দেওয়া হচ্ছে এসভিএফ।

বাংলা ছবি সরিয়ে দেখাতে হবে হিন্দি ছবি, ঘটনা নিয়ে শুরু বিতর্ক
বাংলা ছবি সরিয়ে দেখাতে হবে হিন্দি ছবি, ঘটনা নিয়ে শুরু বিতর্ক

প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত ওরফে দাদুল টুইটে অভিযোগ করে বলেন, “অত্যন্ত দুঃখজনক একটা দিন। যখন দেখছি একটা বাংলা প্রযোজনা সংস্থা প্রেক্ষাগহ থেকে বাংলা সিনেমা সরিয়ে হিন্দি সিনেমা চালানোর জন্য চাপ দিচ্ছে। শুধু তাই নয়, আগামী সপ্তাহেও বাংলা ছবির রিলিজ বাতিল করার কথা বলছে।”

বাংলা ছবি সরিয়ে দেখাতে হবে হিন্দি ছবি, ঘটনা নিয়ে শুরু বিতর্ক

13 2

যদিও অভিযুক্ত প্রযোজনা সংস্থার অন‍্যতম কর্ণধার মহেন্দ্র সোনি উড়িয়ে দিয়েছেন অভিযোগ। পাল্টা টুইটে তাঁর জবাব, “একদম অরিজিৎ দত্ত স্টাইলে টুইট! তোমাকে কেউ জোর করেনি। উল্টোদিক থেকে বলতে গেলে, তুমি তো তো গরির প্রযোজকদের টাকা নিংড়ে নিয়ে ওই ছবিতে নিজের কাস্টিং নিশ্চিত করো। আর সেক্ষেত্রে বাংলা সিনেমার-ই জয় হয়। এই সার্ভিস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদুলদা…।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন