Raj Chakrabarty: রাজ চক্রবর্তী মানেই কপিক্যাট! ‘রিমেক করেছি ক্রাইম করিনি’ পাল্টা জবাব পরিচালকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ চক্রবর্তী মানেই কপিক্যাট! ‘রিমেক করেছি ক্রাইম করিনি’ পাল্টা জবাব পরিচালকের ।কপিক্যাট! তার নাম থেকে এই ট্যাগটা যেন কোনদিনই সরে না। দক্ষিণী ছবির থেকে বহু ছবি তিনি কপি করে তৈরি করেছিলেন। এরকম বহু অভিযোগ রয়েছে তার ওপরে। সম্প্রতি তা নিয়ে মুখ খুললেন পরিচালক।

আরও পড়ুনঃ ‘ছোটা হাতি’, র‍্যাম্পে হেঁটে বডি শেমিং এর শিকার এনা সাহা

প্রথম সারির এক চ্যানেল থেকে তার দিকে একটি প্রশ্ন ছোড়া হয়। জানতে চাওয়া হয় ইন্ডাস্ট্রিতে এত বছর থাকার পরেও। তাকে যে শুনতে হয় তিনি কপিক্যাট , টুকলি চক্রবর্তী এসবে তার কি খারাপ লাগেনা? এর উত্তরে হেসে জবাব দেন পরিচালক।

1606271542 5fbdc2367e699 raj chakraborty

তিনি বলেন “হ্যাঁ একটা সময় তো আমি রিমেক করতাম, করেছি, সেই জন্যই বলেছে। তাতে অসুবিধের কী হয়েছে? এখন করি না। কিন্তু ম্যাক্সিমাম পার্টটা এর আগে রিমেকই করেছি। আর সেটাই যদি কেউ বলে থাকেন,তবে তো কিছু ভুল বলেননি। আর তা ছাড়া আমি তো কোনও ক্রাইম করিনি।

রাজ চক্রবর্তী মানেই কপিক্যাট! এবার তা নিয়ে মুখ খুললেন 

1681791262 new project 2023 04 18t094348 674আমি ছবি বানিয়েছি…পয়সা দিয়ে স্বত্ব কিনে তবে সেই ছবি করেছি। সে কারণেই রিমেক ছবি বলেছে। ঠিকই আছে। কেউ ভাল বলবে, কেউ খারাপ বলবে, এটা পার্ট অব জার্নি। আমরা কেউ ভগবান নই যে আমাদের সবাই ভাল বলবে। তাই এটা নিয়ে বিচলিত হওয়ার কিচ্ছু হয়নি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর