দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে তবুও অবস্থান বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসকরা। লালবাজার অভিযানে যেখানে টানা ২২ ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসে ছিল এই জুনিয়র চিকিৎসকরা। এবার স্বাস্থ্যভবন অভিযানে সেই সময় সীমাকে ইতি মধ্যেই ছাড়িয়ে গিয়েছে। এই আবহে গতকাল নবান্নের তরফে তাদের একটি চিঠি পাঠানো হয়য় যেখানে তাদের আলোচনার জিন্য আহ্বান জানানো হয়েছে। যদিও তাঁর ফের পাল্টা চিঠি পাঠায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। যেখানে তাদের দাবি মেনে নেওয়ার আবেদন করেই চিঠি পাঠানো হয় বলে খবর। কিন্তু এবার দুপুরে ফের নবান্নের মুখ্যসচীবের তরফে চিঠি পাঠানো হয় এই আন্দোলনকারীদের। আজ সন্ধ্যেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসার আহ্বান যানানো হয়েছে তাদের।
এদিন ভরে জুনিয়র চিকিৎসকদের তরফে পাঠানো চিঠিতে বলা হয়। তারা এই সরকারের সঙ্গে বৈঠকে বসতে নারাজ। কারণ সরকারের তরফে জে চিঠি পাঠানো হয়য় তাতে প্রশাসনের ব্যবহার ভালো লাগছিলনা। এছাড়াও তারা বলেন, আমাদের যে দাবি গুলো রয়েছে সেগুলি মেনে নিলেই আমাদের বিক্ষোভ উঠে যাবে। তবে তাদের তরফে বলা হয় যে তাদের আলোচনার জন্য প্রতিনিধির সংখ্যা আরও বাড়াতে হবে বলে এই মর্মে একটি চিঠি পাঠায় তারা। তবে নবান্নের তরফে বুধবার দুপুরে ফের একটি চিঠি পাঠায় নবান্নের মুখ্যসচিব, যেখানে বলা হয়েছে, আন্দোলনকারী চিকিৎসকদের তরফ ১২ থেকে ১৫ জনের একটি প্রতিনিধি দল যেন ঠিক সন্ধ্যে ৬টার সময় নবান্নে বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন চিঠিতে।


প্রসঙ্গত, গতকাল স্বাস্থ্যভবনের তরফে যে চিঠি পাঠানো হয়ে ছিল সেখানে ১০ জনের প্রতিনিধি দলের কথা বলা হয়ে ছিল। যে কারণেই সেই আলোচনা প্রত্যাক্ষান করেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা চিঠিতে ১) অভয়ার বিচার, ২) সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা, ৩) সরকারি হাসপাতালে হুমকি বন্ধ করতে হবে, ৪) বৈঠকে অন্তত ৩০ জনের প্রতিনিধি থাকতে হবে, ৫) বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে, এইরুপ একাধিক শর্তের ভিত্তিতে আলোচনার কথা জানিয়েছেন। এবার দুপুরেই আজ নবান্নের তরফে এই দ্বিতীয় চিঠি পাঠানো হয়। যদিও এই চিঠি পাওয়ার পরেও এখনও তাদের কি সিদ্ধান্ত হতে চলেছে সে বিষয়ে কোন উত্তর পাওয়া যায়নি।







