অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রক, স্পিকার পদ নিয়ে টানাটানি নীতিশ চন্দ্রবাবুর, জোট-কাঁটা সঙ্গী করে মোদীর শপথ রবিবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার, ৯ জুন সন্ধ্যে ৬টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী। এই আবহে পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তৃতীয় ভারতীয় হবেন নরেন্দ্র মোদী। আজ দিল্লির সংসদ ভবনে এনডিএ-র সংসদীয় দলের বৈঠক ছিল। বৈঠকে নরেন্দ্র মোদীকে তাদের নেতা নির্বাচিত করার জন্য জোটের শরিক দলের প্রধান এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন সংসদে। আজকের বৈঠকে এনডিএ-র নেতা হিসেবে মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় । ‘মোদী, মোদী’ রব ওঠে কক্ষ জুড়ে।

আরও পড়ুনঃ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার পরেও সুখবর, অবশেষে রাজ্যে খাতা খুলল সিপিআইএম।

ইসবার ৪০০ পার হয়নি, অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির ৷ ৫৪৩ টি আসনের মধ্যে ২৪২ টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ফলে জোটকে ভরসা করেই এগোতে হচ্ছে বিজেপিকে ৷ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জেডি(ইউ)-এর নিতীশ কুমার জানিয়েছেন, তাঁরা এনডিএ জোটের সঙ্গেই আছেন ৷ কিন্ত তাঁদের দাবিদাওয়া মেটাতেই হিমসিম খেতে হচ্ছে বিজেপিকে।

বৃহস্পতিতে জেডিইউর তরফ থেকে দাবি করা হয়, যদি অগ্নিবীর প্রকল্পে সেনা ভরতির বিষয়টি নিয়ে সরকার পুনর্বিবেচনা করে তাহলে অভিন্ন দেওয়ানি বিধি এবং ‘এক দেশ, এক ভোট’ ইস্যুতে বিজেপিকে পূর্ণ সমর্থন করবে তারা। এছাড়া নীতীশ এবং চিরাগের সম্মিলিত দাবি, বিহারকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হোক। এর পিছনে ভাল রকম উস্কানি দিচ্ছেন তেজস্বী যাদব। ওদিকে চন্দ্রবাবু নাইডুও অন্ধ্রের জন্য একাধিক দাবি সামনে রেখেছেন। রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রের পিছিয়ে পড়া ৭ জেলার জন্যে তিনি বিশেষ আর্থিক সাহায্য চেয়েছেন, অন্ধ্রের জন্য বিশেষ মর্যাদা এবং বিজওয়াড়া মেট্রোর জন্য ৫০ শতাংশ অর্থসাহায্য।

অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ে টানাটানি নীতিশ চন্দ্রবাবুর, জোট-কাঁটা সঙ্গী করে মোদীর শপথ রবিবার।

অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রক, স্পিকার পদ নিয়ে টানাটানি নীতিশ চন্দ্রবাবুর, জোট-কাঁটা সঙ্গী করে মোদীর শপথ রবিবার।

২০১৪-২০২৪ একক ভাবে ক্ষমতায় চিল বিজেপি, নাম ছিল মোদী সরকার। কিন্তু এইবার সমীকরণ বদলেছে। সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতীয় জনতা পার্টি। তাই এবার মোদী নয় এনডিএ সরকার। যে কোনও জোট সরকার গঠনে প্রধান মাথাব্যথা হল মন্ত্রক বণ্টন। একক গরিষ্ঠতার সরকারে সেই চাপ ছিল না মোদির উপর। নিজের পছন্দমতো মন্ত্রক দিয়েছিলেন শরিকদের। তাদেরও বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে। সেই চিত্র সম্পূর্ণ উল্টে গেল। শুধু কৃষিমন্ত্রকের দাবিদার তিন শরিক। নীতীশ কুমার, চিরাগ পাসোয়ান এবং এইচ ডি কুমারস্বামী।

অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রক, স্পিকার পদ নিয়ে টানাটানি নীতিশ চন্দ্রবাবুর, জোট-কাঁটা সঙ্গী করে মোদীর শপথ রবিবার।
অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রক, স্পিকার পদ নিয়ে টানাটানি নীতিশ চন্দ্রবাবুর, জোট-কাঁটা সঙ্গী করে মোদীর শপথ রবিবার।

ভারত সরকারের মন্ত্রিসভায় যাদের বলা হয় বিগ ফোর, সেই অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ কাউকে দিতে নারাজ বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও এর মধ্যে কমপক্ষে দুটি নিজেদের দখলে রাখতে চায় দুই জোট সঙ্গী। নীতীশ আজ দলের জন্য চার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ এবং চন্দ্রবাবু তিনটি পূর্ণমন্ত্রী ও দু’টি প্রতিমন্ত্রীর পদ দাবি করেছেন। শুধু তাই নয়, স্পিকার পদও চাইছেন চন্দ্রবাবু নাইডু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত