নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে কমেছে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা। ফলে বেড়েছে নিজস্ব গাড়ির গতিবিধি। এর মধ্যে সবচেয়ে বেড়েছে বাইক চলাচল। আর তার উপর এবার রাস্তায় প্রচুর বাইক ট্যাক্সি। আর ইচ্ছেমত ভাড়া হাঁকাচ্ছেন তারা। এই সমস্যা সমাধানে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ, মৃত্যু ৩৩ জনের


এবার থেকে বাইক ট্যাক্সির ভাড়া বেঁধে দেবে রাজ্য সরকার। শুধু তাই নয় এর পাশাপাশি কিলোমিটার পিছু ভাড়ার তালিকা করে দেওয়া হবে। আর এই ভাড়া নির্ধারণে তৈরি হয়েছে চার সদস্যের একটি কমিটি। তারা ইতিমধ্যেই একটি খসড়া ভাড়ার তালিকা তৈরিও করে ফেলেছে।

নবান্নের সিলমোহর পড়লেই সেই ভাড়া অনুযায়ী নিয়ম মেনে ছোটাতে হবে বাইককে। শহর এবং শহরতলিতে প্রায় হাজার দশেকের বেশি বাইক ট্যাক্সি চলে। পার্ট টাইমেও অনেকে এই কাজ করেন। র্যাপিডো, ওলা, উবেরের মতো সার্ভিস প্রোভাইডার সংস্থার অ্যাপ ডাউনলোড করলে নিজের গাড়ির নম্বর তাতে এন্ট্রি করিয়ে নেন। ফলে বুকিং পান।



এবার বাইক ট্যাক্সি নিয়ে নতুন উদ্যোগ নবান্নর, বেঁধে দেওয়া হবে ভাড়া
কিন্তু এই পুরো প্রক্রিয়াটাই বেআইনি। কারণ, এতে না আছে সরকারের কোনও নিয়ন্ত্রণ, না যাত্রী কোনও সমস্যায় পড়লে তার দায় এগ্রিগেটর নেয়। তাই গোটা প্রক্রিয়াকে আইনি করতেই এবার উদ্যোগী হয়েছে পরিবহণ দপ্তর। আর তার প্রথম কাজই হচ্ছে একটা ভাড়ার তালিকা ঠিক করা।








