ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ, মৃত্যু ৩৩ জনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আতঙ্ক যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। ঠিক যেসময় মনে হয়, এবার হয়তো এই মহামারী পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে, তখনই নতুন করে চাগাড় দিয়ে ওঠে সংক্রমণ। গত কয়েকদিন ধরে যেমন দেশের দৈনিক সংক্রমণ দু’হাজারের নিচেই ছিল। যা অনেকটা স্বস্তি দিচ্ছিল স্বাস্থ্যমন্ত্রককে। কিন্তু সে স্বস্তি স্থায়ী হল না।

আরও পড়ুনঃ দোষী সাব্যস্ত করা হল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে, সাজা ঘোষণা ২৫ মে

বৃহস্পতিবার ফের একধাক্কায় অনেকটা বেড়ে দৈনিক করোনা আক্রান্ত দাঁড়াল ২ হাজার অনেকটা বেশি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৪ জন। সক্রিয় সংক্রমণের সংখ্যা নেমে এসেছে ১৫,৬৪৭-এ, বুধবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

11 14

মহামারীজনিত কারণে ৩৩ জনের প্রাণহানি হওয়াতে মৃতের সংখ্যা বেড়ে এখন ৫,২৪,২৯৩, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। COVID-19-কে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৭৫ শতাংশ, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তথ্য অনুযায়ী দৈনিক পজিটিভিটির হার ০.৪২ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৫৭ শতাংশ।

12 13

ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ, মৃত্যু ৩৩ জনের

13 14

৩৩ জনের মৃতের মধ্যে ৩১ জনই কেরলের এবং ২ জন দিল্লির। অপর দিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯১ কোটি ৭৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ৫৭০ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত