নবান্নে পৌঁছল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। ২৬ টি মেডিক্যাল কলেজের ৩০ জন প্রতিনিধি দল নিয়ে ভেতরে প্রবেশ জুনিয়র চিকিৎসকদের। তাদের যে মূল দুটি শর্ত ছিল আজ ৩০ জন প্রতিনিধি দল নিয়ে প্রবেশের পাশাপাশি এই আলোচনা লাইভ সম্প্রচার করা। কিন্তু এই দুটি শর্তের মধ্যে প্রথম শর্তে রাজি হলেও। দ্বিতীয় শর্ত লাইভ সম্প্রচার করাতে প্রশাসনের তরফে অনুমতি মিলল না। আর এই দ্বিতীয় শর্ত মেনে না নিলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এই বৈঠকে বসবে না বলেই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বৈঠক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেই জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সাথে দফায় দফায় কথা বলে ডিজি সাউথ বেঙ্গল। পাশাপাশি কথা বলেন মুখ্যসচিব। কিন্তু আন্দোলনকারীর প্রতিনিধিরা তাদের সিদ্ধান্তেই অনড়। অর্থাৎ আলোচনার সচ্ছতা বজায় রাখতেই তাদের এই লাইভ সম্প্রচারের আবেদন। পাশাপাশি তাদের দাবি মুখ্যমন্ত্রীর একাধিক প্রশাসনিক বৈঠক লাইভ হলে তাদের এই আলোচনা লাইভ সম্প্রচার হবে না কেন? অন্যদিকে মুখ্যমন্ত্রী সভাঘরে পৌঁছে গেছেন বৈঠকের জন্য। কিন্তু চিকিৎসকদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলেও তাদের শর্ত না মানলে তারা বৈঠকের অংশ নেবে না বলেই জানান।


অন্যদিকে মুখ্যসচিবের তরফে বলা হয় এই বৈঠকের পুরো ভিডিও রেকর্ড করা হবে। কিন্তু লাইভ সম্প্রচার সম্ভব নয়। পাশাপাশি দীর্ঘক্ষণ সভাঘরে বৈঠকের জন্য অপেক্ষা করতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আজ নবান্নের বৈঠকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ভেঙে কাজে ফেরার বিষয়েও আলোচনা হতে পারে। কিন্তু বৈঠকের আগে নবান্নে পৌঁছেও জারি রইল স্নায়ুযুদ্ধ।







