নিজের বাড়ির পাঁচতলা থেকে পড়ে নিহত হলেন মুথুট গোষ্ঠীর চেয়ারম্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজের বাড়ির পাঁচতলা থেকে পড়ে নিহত হলেন মুথুট গোষ্ঠীর চেয়ারম্যান। নিজের বাড়ির পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু মুথুট গোষ্ঠীর চেয়ারম্যান এমজি জর্জ মুথুটের। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। সেই রাতেই গুরুতর আহত অবস্থায় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এমজি জর্জ মুথুটকে। শনিবার মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে কোনও অস্বাভাবিক বিষয় সামনে এসেনি। পুলিশ তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ দিল্লির পূর্ব কৈলাস এলাকায় নিজের বাড়ির পাঁচতলা থেকে হঠাৎ নীচে পড়ে যান মুথুট গোষ্ঠীর চেয়ারম্যান এমজি জর্জ মুথুট।

আরও পড়ুনঃ “আমি জাত গোখরো,এক ছোবলেই শেষ” ফিল্মি ডায়লগে শো- স্টপার মিঠুনই।

দিল্লির এমস-এ তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়েছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর। প্রসঙ্গত, সোনার গয়না বন্ধক দিয়ে ঋণের ব্যবসায় চূড়ান্ত সাফল্য নিয়ে এসেছিলেন জর্জ মুথুট। মুথুট গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন জর্জ নিনান মাথাই। এমজি জর্জ নিনান মাথাইয়ের নাতি। কিন্তু তিনি পারিবারিক ব্যবসায় সংস্থার উঁচু পদে যোগ না দিয়ে একজন সাধারণ অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কেরিয়ার শুরু করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে উন্নতির শীর্ষে পৌছান তিনি।

যা সকলেত নজরকেড়েছিল। ১৯৭৯ সালে মুথুট গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হন। তার কয়েকবছরের মধ্যেই ১৯৯৩-তে মুথুট গোষ্ঠীর চেয়ারম্যানের দ্বায়িত্ব নিজের হাতে তুলে নেন। তার পর পারিবারিক বিভেদের কারণে ব্যবসাও ভাগ হয়ে যায়। পরবর্তী সময়ে নিজের প্রচেষ্টায় মুথুট পাপ্পাচেন গোষ্ঠী শুরু করেন। সোনার বন্ধক থেকে ঋণ দেওয়ার ব্যবসাও ছড়িয়ে দেন সর্বত্র।

আর্থিক, সুলভ গৃহঋণ, হাসপাতাল, হোটেল ব্যবসা, শিক্ষা ক্ষেত্র-সহ প্রায় ২০টিরও বেশি ক্ষেত্রে ব্যবসার বিস্তার করেছেন মুথুট। শুধু এদেশেই নয় বিদেশের মাটিতেও ব্যবসা করে এই গোষ্ঠী। এমজি জর্জ মুথুট তার সংস্থার ৩১ শাখা থেকে ৫,৫৫০ টিরও বেশি শাখা ছড়িয়ে দিয়েছেন গোটা দেশে। মুথুট ফাইনান্সকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, গত ডিসেম্বরে ওই সংস্থার থেকে ঋণের পরিমাণ ছিল ৫৬ হাজার কোটি টাকা।

নিজের বাড়ির পাঁচতলা থেকে পড়ে নিহত হলেন মুথুট গোষ্ঠীর চেয়ারম্যান। ২০২০ ফোর্বর্স এশিয়ার বিচারে দেশের ধনীদের মধ্যে ৪৪ নম্বরে ছিলেন মুথুট। জানা গেছে, প্রায় ৫০০ কোটিরও বেশি সম্পদের মালিকানা রেখে গিয়েছেন মুথুট গোষ্ঠীর চেয়ারম্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত