নজরবন্দি ব্যুরোঃ ফের উত্তপ্ত ভাটপাড়া। সেখানে নির্মাণকাজে নিযুক্ত এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে, অভিযোগ এমনটাই। সূত্রের খবর, এদিন সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলি লাগে এক ব্যবসায়ী সালাউদ্দিন আনসারির মাথায়।
আরও পড়ুনঃ মাওবাদী কার্যকলাপে যুক্ত পুলিশ! গ্রেফতার ৬
সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকাল ১১টা নাগাদ ভাটপাড়ার বারো নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লায় বাইকে চড়ে তিনজন যুবক এলাকায় আসে।

সালাউদ্দিন আনসারির সঙ্গে হাসিমুখেই কথাবার্তা বলছিল সকলে। একসঙ্গে ধূমপানও করে। তবে মুহূর্তের মধ্যেই গুলি চলার শব্দ পান স্থানীয়রা। কমপক্ষে ৬ রাউন্ড গুলি চলে। গুলির শব্দ শুনতে পাওয়ার পর ঘটনাস্থলে দৌড়ে যান সকলে।

তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন সালাউদ্দিন আনসারি নামে ওই যুবক। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ তরফে জানানো হয়েছে, মাথায় গুলি লেগেছিল ওই ব্যবসায়ীর।

ফের উত্তপ্ত ভাটপাড়া, গল্প করতে করতে মাথায় গুলি, তীব্র আতঙ্ক এলাকায়
রক্তক্ষরণও হয়েছে অতিরিক্ত মাত্রায়। তবে ঠিক কী কারণে আচমকা এই গুলি করে খুন, সেই তথ্য সামনে আসেনি এখনও। পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে।



