নজরবন্দি ব্যুরো: ১০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ! ব্যাঙ্ক প্রতারণা মামলায় এবার ইডির জালে মুম্বইয়ের ব্যবসায়ী। ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে ব্যবসায়ী কৌশিক নাথকে গ্রেফতার করল ইডি। অভিযুক্তকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে। এই মামলায় কৌশিকের সঙ্গে আর কে কে জড়িত আছে? ইতিমধ্যেই তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি ঘটনায় তদন্ত শুরু করেছেন ইডির আধিকারিকরা।
আরও পড়ুন: GD Birla: নাবালিকা ধর্ষণকাণ্ডে স্কুলের ২ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড, দিতে হবে জরিমানাও



প্রসঙ্গত, এর আগেও কলকাতা, অসম ও মুম্বইয়েও অভিযুক্ত কৌশিকের বিরুদ্ধে মামলা দায়ের ছিল। শুধু তাই নয়, ২০১৩ সালে প্রতারণা মামলায় কৌশক নাথকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপরে অভিযুক্তকে হেফাজতে নিয়েছিল অসম পুলিশ। তারপরে ২০১৮-তে মুম্বইয়ে ব্যাঙ্ক প্রতারণা মামলায় ফের মুম্বই পুলিশের কৌশিক নাথকে গ্রেফতার করেছিল।



অন্যদিকে, বেশ কয়েকদিন আগেই মুম্বইয়ে হাওয়ালা সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই যশোর রোড ও গুরুসদয় রোডে তল্লাশি চালায় ইডি। সেখানে ২ জন চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে ইডির অভিযানে উদ্ধার হয় বেশ কিছু নথি। পাশাপাশি ওই চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের বয়ান রেকর্ড করেন আধিকারিকরা। ইডির জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই দুই অ্যাকাউন্ট্য়ান্টের সঙ্গে অনেকদিন ধরেই ব্যবসায়ীর যোগ রয়েছে। পাশাপাশি ত্রিপুরা, মণিপুর ও অসমে একাধিক ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করেছে ওই ব্যবসায়ী।
ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডির জালে মুম্বইয়ের ব্যবসায়ী, তদন্ত শুরু ইডির

উল্লেখ্য, রাজ্যজুড়ে বাড়ছে প্রতারণার চক্র। আর এই প্রতারণার ঘটনায় লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে সাধারণ মানুষের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অভিযোগ। রাজ্য পুলিশ তৎপর হলেও সেই ভাবে সুফল মিলছে না। এই পরিস্থিতিতে চিন্তায় মাথায় হাত পরেছে পুলিশ-প্রশাসনের।








