নজরবন্দি ব্যুরোঃ মুকুল রায়কে উত্তরীয় পরালেন অভিষেক, পুত্র স্নেহে বুকে জড়িয়ে ধরলেন চানক্য। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “মুকুল এখানে ফিরে আসার পর শান্তি পেল। ওর শরীর টা খারাপ হয়ে যাচ্ছিল ওখানে থেকে। কারও পক্ষে বিজেপি করা সম্ভব নয়।”
আরও পড়ুনঃ রাজ্যসভার সাংসদ হচ্ছেন মুকুল, কৃষ্ণনগর উত্তরে লড়বেন শুভ্রাংশু! #Exclusive
মুকুল রায়কে উত্তরীয় পরালেন অভিষেক, ৪ সাল বাদ…বাংলার এক লোকসভা আর এক বিধানসভা নির্বাচন আলাদা আলাদা দল থেকে লড়ে ফের একসঙ্গে মুকুল-মমতা। ২০১৭ এর পর আরও একবারব তৃণমূল ভবনে একসঙ্গে পা রাখলেন বাংলা রাজনীতির চাণক্য মুকুল রায়-এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ জল্পনার অবসান ঘটেছে। একের পর এক পদক্ষেপ-মন্তব্য-পোস্ট ঘিরে বাংলা রাজনীতির অন্দরে দিনে দিনে মাথা তুলেছিল যে রাজনৈতিক জল্পনা। আজ যবনিকা পতন ঘটেছে সেই জল্পনার। পদ্মবনের মোহ কাটিয়ে আজ নিজের পুরানো ঘরে ফিরেছেন তৃণমূলের পুরানো সেনাপতি মুকুল রায়। শুক্র-সকালেই জানা গিয়েছিল দূরত্ব, মান অভিমান সব ত্যাগ করে আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন রায় সাহেব। সঙ্গে আসবেন পুত্র জুনিওর রায়ও।
হলোও সেই রকমই। প্রায় একই সময়ে সল্টলেকের বাড়ি আর কালীঘাটের বাড়ি থেকে দুই গাড়ি রওনা দিয়েছিল তৃণমূল ভবনের দিকে৷ ইতিমধ্যে তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছেন মমতা বন্দপাধায়-মুকুল রায়। উপস্থিত আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভ্রাংশু রায়ও। এই দুজনের কার্য-কলাপেই গত কয়েকদিনে মুকুলের ফুল বদলের জল্পনা তুঙ্গে ছিল। একদিকে শুভ্রাংশুর পোস্ট অন্যদিকে মুকুল-জায়ার অসুস্থতায় মাতৃসমাকে দেখতে অভিষেকের হাসপাতালে ছুটে যাওয়া। রায়-ব্যানার্জী পরিবারের সমীকরণ বুঝতে পারছিলেন না বিজেপির নেতা-মন্ত্রীরাও।
বিকেল ৪ টে ৩০ মিনিটে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত দুজনেই। সূত্রের খবর, রাজ্যসভার সাংসদ হচ্ছেন মুকুল রায়। যদিও তৃণমূল বা মুকুল রায় নিজে এই বিষয়ে কিছুই বলেননি। তবে মুকুল এবং শুভ্রাংশুর তৃণমূলে যোগদান একপ্রকার নিশ্চিত। সূত্রের দাবি মোট ১২ জন বিজেপি বিধায়ক এবং ২ জন সাংসদ সহ মোট ২২ জন নেতা মুকুলের পেছন পেছন যোগ দিতে চলেছেন তৃণমূলে।



