রাজ্যসভার সাংসদ হচ্ছেন মুকুল, কৃষ্ণনগর উত্তরে লড়বেন শুভ্রাংশু! #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যসভার সাংসদ হচ্ছেন মুকুল, কৃষ্ণনগর উত্তরে লড়বেন শুভ্রাংশু! সূত্রের খবর এমনটাই। রাজনৈতিক মহলে খবর ছিল তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হতে পারেন মুকুল রায়। কিন্তু তেমনটা হচ্ছে না। ছেড়ে আসা রাজ্যসভার সাংসদ পদে ফের ফিরতে চলেছেন মুকুল, তৃণমূলের টিকিটে। রাজ্যসভায় তৃণমূলের দুটি সাংসদ পদ ফাঁকা রয়েছে, একটি ছেড়ে যাওয়া দিনেশ ত্রিবেদীর এবং অন্যটি মানস ভুঁইয়ার।

আরও পড়ুনঃ ভারতীয় জনতা পার্টি বড়ো দল, তবে ভালো লাগেনি মুকুলের…

সূত্রের খবর, এই দুই আসনের একটি বরাদ্দ হয়েছে মুকুল রায় এবং অন্যটি যশবন্ত সিনহার জন্যে। অন্যদিকে কৃষ্ণনগর উত্তর আসনে জিতলেও বিধায়ক হিসেবে পদত্যাগ করতে চলেছেন তিনি। আর পদত্যাগ মানেই উপনির্বাচন। জানা গিয়েছে কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূলের টিকিটে লড়বেন শুভ্রাংশু রায়।

এখনো নিজের তৃণমূল যোগ বা বিজেপি ছাড়ার কারণ উল্লেখ করেননি মুকুল রায়। তবে বাকিরা শুরু করেছেন তাঁর এই পুরানো ঘরের ফেয়ার কারণ অনুসন্ধান। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে চর্চা ছিলো যে বিষয় নিয়ে, আজ তারই যবনিকা পতন এক প্রকার। এতো দিনের দুরত্ব ঘুচিয়ে আজ মমতার সঙ্গে বৈঠকে বসছেন তাঁরই দীর্ঘ দিনের সঙ্গী এবং এক সময়ের প্রতিপক্ষ মুকুল রায়। সঙ্গে যাবেন পুত্র শুভ্রাংশুও। বিকেল ৪ টে ৩০ মিনিটে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন দুজনেই।

রাজ্যসভার সাংসদ হচ্ছেন মুকুল রায় বলে খবর এসেছে সূত্রের ভায়া হয়ে। যদিও তৃণমূল বাঁ মুকুল রায় নিজে এই বিষয়ে কিছুই বলেননি। তবে মুকুল এবং শুভ্রাংশুর তৃণমূলে যোগদান একপ্রকার নিশ্চিত। সূত্রের দাবি মোট ১২ জন বিজেপি বিধায়ক এবং ২ জন সাংসদ সহ মোট ২২ জন নেতা মুকুলের পেছন পেছন যোগ দিতে চলেছেন তৃণমূলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন