রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা! পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে মুকুল-কৈলাশ-অর্জুন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা! বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও বারাকপুরের সাংসদ অর্জুন সিং সংগীতশিল্পী পন্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ তারা অজয়বাবুর সঙ্গে কথা বলেন তাঁরা।

আরও পড়ুনঃ ফের কোলকাতা মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত, ২০ জন ডাক্তার ও ২৬ জন নার্স।

হঠাৎ করে বিশিষ্ট সঙ্গীত শিল্পীর বাড়িতে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের যাওয়ায় তীব্র জল্পনা সৃষ্টি হয়েছে।আগামী বুধবার দুদিন সফরে রাজ্যে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর। সেসময় তিনি দলীয় কর্মসূচীর বাইরে রাজ্যের বিশিষ্ট কিছু মানুষদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের আগে বিশিষ্ট সঙ্গীতশিল্পীর বাড়িতে কৈলাশ-মুকুলদের যাওয়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।যদিও এপ্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় তিনি বলেন, “অজয় চক্রবর্তীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাই পুজোর পর বিজয়া করতে এসেছিলাম। এছাড়া অন্য কোনও উদ্দেশ্য ছিল না। আজ আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রাজনৈতিক বিষয় থাকলেও নির্দিষ্টভাবে কোনও ব্যাপারে আলোচনা হয়নি।”

রাজ্য বিজেপি নেতারা লোকসভা ভোটের আগে থেকেই শিক্ষিত, মধ্যবিত্ত বাঙালিকে টানতে তাঁদের ঘরে ঘরে যাওয়া শুরু করেছেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতাদের বলেছিলেন, ‌পশ্চিমবঙ্গ থেকে বেশি আসন পেতে গেলে শিক্ষিত বাঙালির ঘরে ঢুকে যেতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব এর পোশাকি নাম দিয়েছিল ‘‌জনসম্পর্ক অভিযান’‌।এই অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য নেতারা এলিট বাঙালির কাছে পৌঁছোতে তৎপর হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর