নজরবন্দি ব্যুরোঃ ফের মেডিক্যাল কলেজ করোনা আক্রান্ত, এবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্ত হলেন ২০ জন ডাক্তার ও ২৬ জন নার্স। এদের মধ্যে ৬ জন কলকাতা মেডিক্যালেই চিকিত্সাধীন।
বাকিদের বাড়িতে রেখেই চিকিত্সা চলছে। পাশাপাশি ২০ জন চিকিত্সকও কলকাতা মেডিক্যালে চিকিত্সাধীন। এর আগেও এই হাসপাতালে অনেক ডাক্তার করোনা আক্রান্ত হয়েছিলেন।
ফের মেডিক্যাল কলেজ করোনা আক্রান্ত, এবার যারা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে হাসপাতালের ২ জন চতুর্থ শ্রেণীর কর্মী ও মেডিসিন বিভাগের ৪ জন আয়া ছিলেন।
২১ জনের মধ্যে ৯ জন চিকিত্সক, ৪ জন নার্স, PWD বিভাগের ২ জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কর্মী ও ৬ জন স্বাস্থ্যকর্মী। এই ভাবে ফের চিকিৎসা কর্মীরা করোনা আক্রান্ত হওয়ায় বেশ চাপে পড়েছে হাসপাতাল ম্যনেজমেন্ট বিভাগ।
সদ্য প্রকাশিত
শুভ গণেশ চতুর্থী ২০২৬: প্রিয়জনকে পাঠান ৫০টি আন্তরিক শুভেচ্ছা, বার্তা ও WhatsApp Status
শেফালির ঝড়ে শুরু, চরণীর ঘূর্ণিতে শেষ! শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম এশিয়া কাপ ভারতের, অপরাজিত চ্যাম্পিয়ন



