KKR: বড় ধাক্কা কেকেআর এর, খেলতে পারবেন না ২ কোটির মুজিব উর রহমান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএল ২৪ এর জন্য সম্প্রতি শেষ হয়েছে নিলাম। আর সেই নিলাম থেকেই প্রতিটি দল তাদের পছন্দের ক্রিকেটার কিনে দল গঠন করেছে। কলকাতা নাইট রাইডার (KKR) আফগানিস্তানের ক্রিকেটার মুজিব উর রহমানকে ২ কোটি টাকার বিনিময়ে ঘরে তুলেছিল। আর এবার তাকে নিয়েই তৈরি হলো সমস্যা।

আরও পড়ুন: আগামী T-20 বিশ্বকাপ কী খেলবেন রোহিত? উত্তর দিলেন হিটম্যান

mujib

কারণ মুজিব সহ তিন আফগান ক্রিকেটার কে বড়োসড় শাস্তি দিতে চলেছে আফগান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে দেশের হয়ে খেলাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত স্বার্থকে অধিকার দেওয়ার জন্য তিন আফগান ক্রিকেটারকে আগামী বছর বার্ষিক চুক্তিতে রাখবে না আফগানিস্তান বোর্ড।

kkr1 3

তার সাথে বিশ্বের কোন লীগে অংশ নিতে পারবেনা তারা। এই তিন আফগান ক্রিকেটার হলেন মুজিব(Mujib ur Rahman), নবীউল হক (Nabiul Haq) এবং ফজল হক ফারুকী(Fazal Haque Farooqui)। সত্যিই যদি মুজিব কেকেআরে সামনের আইপিএল (IPL24) খেলতে না পারেন তাহলে তার বিকল্প কি হবেন। তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

বড় ধাক্কা কেকেআর এর, খেলতে পারবেন না ২ কোটির মুজিব উর রহমান!

kkk3

আফগান ক্রিকেট বোর্ডের (Afghan Cricket Board) এক কর্তা বলেছেন, ”ওরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চেয়েছিল। কেন্দ্রীয় চুক্তিতে সই করতে রাজি নয়। দেশের হয়ে না খেলে ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ দেখাই ওদের আসল উদ্দেশ্য। রিলিজ চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য করল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত