নজরবন্দি ব্যুরোঃ সৌমিত্র খাঁকে কাজে বাধা দেওয়ার হুমকি! গোষ্ঠীদ্বন্দ প্রকট বিজেপি-তে। লক্ষ্য ২০২১ বিধানসভা নির্বাচন। রাজ্যের যুযুধান দুই প্রতিপক্ষ ইতিমধ্যেই নেমে পড়েছে ভোট ময়দানে। এই যুযুধান দুই প্রতিপক্ষ হল তৃণমূল আর বিজেপি। রাজ্যের বিয়াল্লিশ টি আসনের মধ্যে গত লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেয়ে টগবগ করে ফুটছে গেরুয়া ব্রিগেড। সমর্থকরা অপেক্ষমান আর তো মাত্র কয়েকমাস! তারপরেই বাংলার মসনদে বসছে বিজেপি।
আরও পড়ুনঃ চূড়ান্ত সাফল্যের শেষ ধাপে কোভ্যাক্সিন। ইতিহাসের দোরগোড়ায় ভারত।
করোনা হানার পূর্বে একটি সভায় আগে অমিত শাহ তো মুখ্যমন্ত্রী কে হবেন সেই ভবিষ্যতবাণীও করেই ফেলেছেন ইঙ্গিতে। কিন্তু দলে যেভাবে গোষ্ঠীদ্বন্দ বাড়ছে সেটা সামলাতেই হিমসিন খাচ্ছে বিজেপি। এবার বাঁকুড়া জেলাতেই দেখা গেল সেই একই ছবি। বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এবং যুব মোর্চার সহ-সভাপতি সৌগত পাত্রকে জেলায় কাজকর্ম করতে দেওয়া হবে না বলে হুমকি দিল মূল বিজেপি জেলা নেতৃত্ব!
সৌমিত্র খাঁকে কাজে বাধা দেওয়ার হুমকি! গোষ্ঠীদ্বন্দ প্রকট বিজেপি-তে। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি বিবেকানন্দ পাত্রের বিরুদ্ধে অভিযোগ, তিনি হুমকি দিয়েছেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এবং যুব মোর্চার সহ-সভাপতি সৌগত পাত্রকে জেলায় কাজকর্ম করতে দেওয়া হবে না। সোশ্যাল মিডীয়াতে ভাইরাল হয়েছে একটি অডিও বার্তা। সেখানেই এই কথা শোনা যাচ্ছে। পাশাপাশি দলের এক মণ্ডল সভাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
এই ঘটনায় বেশ চাপে পড়েছেন বিজেপি নেতারা। একদিকে স্বপ্ন বাংলার মসনদ দখল করার তখন অন্যদিকে এমন গোষ্ঠীদ্বন্দ ক্রমেই ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত হওার লক্ষে এগিয়ে দিচ্ছে গেরুয়া ব্রিগেড কে।



