কেন্দ্র থেকে আরও কোভ্যাক্সিন পাঠানো হল রাজ্যে, জেলায় বন্টন শুরু আজই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার কেন্দ্র থেকে আরও কোভ্যাক্সিন পাঠানো হল রাজ্যে, জানাগেছে আজই জেলায় জেলায় তা বন্টন করা হবে। সকালেই ২ লক্ষ ৯৪ হাজার কোভ্যাক্সিন এলো রাজ্যে।

আরও পড়ুনঃ মহামারি রুখতে অতীত পন্থায় ভরসা, ভ্যাকসিন মিশ্রণে সায় কেন্দ্রের

গত সপ্তাহ থেকে ভ্যাক্সিনের অভাবে বন্ধ হয়ে গিয়েছিলো টিকাকরণ। তবে চলতি সপ্তাহে দেড় লক্ষ টিকা পাওয়ার পর আবার রাজ্যে শুরু হয় টিকাকরনের কাজ। তবে এবার রাজ্যের মুখ্যসচিবের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, যাদের প্রথম টিকা নেওয়া হয়ে গেছে আগে তাঁদের দ্বিতীয় টিকাকরনের কাজ শুরু করা হবে।

কেন্দ্র থেকে আরও কোভ্যাক্সিন পাঠানো হল রাজ্যে, আজই হবে জেলায় জেলায় বণ্টন।

কেন্দ্র থেকে আরও কোভ্যাক্সিন পাঠানো হল রাজ্যে, আজই হবে জেলায় জেলায় বণ্টন।
কেন্দ্র থেকে আরও কোভ্যাক্সিন পাঠানো হল রাজ্যে, আজই হবে জেলায় জেলায় বণ্টন।

মঙ্গলবার দিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসেছিলেন মমতা ব্যনার্জি। সেখানেই তিনি আরও কিছু ভ্যাক্সিন পাঠানোর জন্য অনুরোধ জানান। তাই চলতি সপ্তাহে আবারও কোভ্যাক্সিন পাঠানো হয়েছে। ফলে এবার বাংলায় টিকাকরণে গতি বাড়বে বলে আশা করা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন