Monsoon Session 2023: আজ থেকে শুরু বাদল অধিবেশন, সংসদে দেখা যাবে মোদী বনাম বিরোধী জোট?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি বছরের বাদল অধিবেশন ঘিরে অনেক আগে থেকেই রাজনৈতিক পারদ চড়ছিল। অবশেষে আজ থেকে শুরু হল বাদল অধিবেশন। আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে। পুরাতন সংসদ ভবনেই অধিবেশন বসেছে। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর জবাব চাইতে পারে বিরোধীরা। কংগ্রেসের তরফে মুলতুবি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে একাধিক ইস্যুতে আলোচনার দাবি উঠতে পারে। অন্যদিকে, বিরোধী জোটের নামকরণের পর প্রথম মুখোমুখি হতে চলেছে দুপক্ষ। এনিয়েও সরগরম রাজনৈতিক মহল।

আরও পড়ুন: অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী, কী বললেন নমো?

অধিবেশন শুরুর আগে গত বুধবার (১৯ জুলাই) সর্বদলীয় বৈঠক করে কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল থেকে শুরু করে বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী উপস্থিত ছিলেন। এছাড়াও, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরী, আম আদমি পার্টি সঞ্জয় সিং, শিরোমণি আকালি দলের তরফে হরসিমরত কৌর বাদল সহ বিরোধী দলগুলির অনেকেই প্রতিনিধিত্ব করেছিলেন ওই বৈঠকে। জানা গিয়েছে, গতকালের বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সহ কয়েকটি দলের নেতৃত্ব দেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি জানিয়েছে।

 আজ থেকে শুরু বাদল অধিবেশন, সংসদে দেখা যাবে মোদী বনাম বিরোধী জোট?

বিগত কিছু সময় ধরে অশান্ত মণিপুর। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলি চালানোর মত একাধিক অভিযোগ সামনে উঠেছে। এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। বিরোধী দলগুলি এই প্রসঙ্গে কেন্দ্রের জবাব চায়। বাদল অধিবেশনের প্রথম দিনেই মণিপুর ইস্যুতে সংসদ উত্তাল হতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মণিপুর ইস্যুতে মুখ খুলেছেন। তিনি বলেন, “এটা ক্ষমার অযোগ্য, দোষীদের কোনওভাবেই রেয়াত নয়”। এছাড়া জাতির উদ্দেশে মোদী বলেছেন, “সাংসদদের উপর পূর্ণ আস্থা রয়েছে। তাঁরা দেশের কল্যাণে কাজ করবেন।”

 আজ থেকে শুরু বাদল অধিবেশন, সংসদে দেখা যাবে মোদী বনাম বিরোধী জোট?

চলতি বছরের বাদল অধিবেশনে একাধিক বিল পাশ হতে পারে। প্রথম দিনেই অর্থাৎ আজ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জৈবিক বৈচিত্র্য (সংশোধন) বিল, ২০২২ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় ডেন্টাল কমিশন বিল, ২০২৩, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল, ২০২৩ পেশ করবেন। এছাড়া, অধিবেশনে একাধিক বিল পাশ হতে পারে, যেমন- ডিএনএ প্রযুক্তি (ব্যবহার এবং প্রয়োগ) নিয়ন্ত্রণ বিল, ২০১৯, দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (সংশোধন) বিল, ২০২৩, বহু রাজ্য সমবায় সমিতি (সংশোধন) বিল, ২০২২, সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল, ২০১৯, মধ্যস্থতা বিল, ২০২১ ইত্যাদি।

আজ থেকে শুরু বাদল অধিবেশন, সংসদে দেখা যাবে মোদী বনাম বিরোধী জোট?

 আজ থেকে শুরু বাদল অধিবেশন, সংসদে দেখা যাবে মোদী বনাম বিরোধী জোট?
আজ থেকে শুরু বাদল অধিবেশন, সংসদে দেখা যাবে মোদী বনাম বিরোধী জোট?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর