নজরবন্দি ব্যুরোঃ মনামী ঘোষ ভারতের একজন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী৷ তিনি বড় হয়েছেন বসিরহাট শহরে৷ ছোটবেলা থেকেই তিনি নাচ ভালবাসতেন।বহুবার তাকে মঞ্চে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে।১৯৯৭ সালে তিনি চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। সমরেশ মজুমদার রচিত উপন্যাস সাত কাহন অবলম্বনে দেবীদাস ভট্টাচার্য্যের চলচ্চিত্রের নায়িকা চরিত্রে দর্শকরা তাকে পায়।
আরও পড়ুনঃ Insurance: বিমার টাকা হাতাতে নিজেই মৃত সাজলেন, ৬ বছর পর সামনে আসল তথ্য


ষড়রিপু, বনভূমি,কালোচিতা, বক্স নং ১৩১৩ ইত্যাদি তার বিখ্যাত চলচিত্ত। এছাড়া তিনি ছোট পর্দায় ও অভিনয় করেছেন এর পাশাপাশি শ্যাওলা, সাতকাহন, এক আকাশের নিচে, কস্তুরী, ইরাবতীর চুপকথা ইত্যাদি তার অভিনীত ধারাবাহিক। এর পাশাপাশি তাকে ডান্স বাংলা ডান্স নামক একটি জনপ্রিয় শোতেও বিচারক হিসেবে দেখা যায়।

তিনি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। খুব নিয়মিত ভাবে তিনি তার সোশ্যাল মিডিয়া তে তার নানা ছবি ও তার নাচের ভিডিও শেয়ার করেন। তার অনুগামীরা নানা প্রশংসা তে ভরিয়ে দেয় তার কমেন্ট বক্স। তার নাচের ভিডিও দেখে মুগ্ধ হয় অনেকেই তবে অনেকসময় তাকে সমালোচনারও শিকার হতে হয়।
নিজের শৈশবের স্মৃতি তাজা করতে হাগিস পরলেন অভিনেত্রী! তীব্র কটাক্ষ জানালেন অনুগামীরা

বরাবরই খোলামেলা মনামি, পোশাকের দিক থেকে হোক বা চিন্তাধারা। তার এই পোশাকের জন্য অনেকে কটু মন্তব্য করেন। সম্প্রতি তিনি সুইমিং পুলে একটি সাদা জামা পরে ছবি পোস্ট করেন ফেসবুকে, তা দেখে অনেকে মন্তব্য করেন এটা জামা! নাকি হাগিস! আবার অনেকে বলে বসেন আপনি কি আপনার ছোটবেলা কে খুব মিস করছেন টাই স্মৃতিচারণের জন্য এই পোশাক।









