নজরবন্দি ব্যুরোঃ ক্রমাগত বিস্তার হচ্ছে নিয়োগ দুর্নীতির জাল। এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেতা বনি সেনগুপ্তর নাম। সূত্রের খবর, তাঁকে তলব করেছে ইডি। তবে বনি অবশ্য জানিয়েছেন তিনি ইডির দফতরে হাজিরা দেবেন। গত শুক্রবার তাঁকে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। নিয়োগ দুর্নীতিতে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ইডির, পাশাপাশি ইডির স্ক্যানারে রয়েছে আরও তিন অভিনেত্রী। এমনটাই সূত্রে খবর।
আরও পড়ুনঃ Satish Kaushik: মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা, তখনও সহ-অভিনেতাদের সঙ্গে উৎসবে মেতেছিলেন সতীশ
সূত্রের খবর, ইডির তরফে ইতিমধ্যেই হুগলীর বলাগড়ের তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর কাছ থেকে যে সমস্ত তথ্য উঠে এসেছে, সেখানে বনি সেনগুপ্তের যোগ খুঁজে পাওয়া গেছে। তাই তাঁকে তলব করা হয়েছে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন বনি। পরে অবশ্য বিজেপি ছেড়ে এসেছিলেন। এখন তাঁর নাম যুক্ত হল নিয়োগ দুর্নীতিতে। জানা গিয়েছে চলতি সপ্তাহেই তলব করা হয়েছে তাঁকে।

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। তিনি টলিউডের অভিনেত্রী বলেই পরিচিত। এর পর হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম নিয়োগ দুর্নীতিতে জড়ায়। তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখেই শোনা যায় নিয়োগ দুর্নীতির সমস্ত টাকা রয়েছে হৈমন্তীর কাছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন হৈমন্তী। পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত শাহিদ ইমাম। তিনিও অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তিনি জানিয়েছেন রাজসাক্ষী হবেন। এরপর নাম জড়াল বনির।
নিয়োগ দুর্নীতিতে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ইডির, তলব এক তৃণমূল নেতা

নিয়োগ দুর্নীতির টাকা বলিউডের একাধিক ছবিতে কাজে লাগানো হত। এমনটা অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয়েছে ইডি। সূত্রের খবর, ইডির স্ক্যানারে রয়েছে আরও তিন অভিনেত্রী। একইসঙ্গে নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে ইডির তরফে।



