ইডেনে আইপিএলের খেলার জন্য বদলে গেল আইএসএলে মোহনবাগান এসজি ম্যাচের দিনক্ষণ। সোমবার সন্ধ্যায় আইপিএলের বাকি অংশের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়। ১৪ এপ্রিল ইডেনে ম্যাচ আছে কেকেআরের। ঔদিন আবার আইএসএলে মোহনবাগান এসজি ম্যাচও রয়েছে যুবভারতীতে। ফলে একইদিনে একই শহরে দুটি ম্যাচ হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।
আরও পড়ুনঃ ইডেনে টানা পাঁচ ম্যাচ নাইটদের, এক নজরে KKR এর সূচি



মঙ্গলবার দুপুরেই সবুজ মেরুন শিবির থেকে পাওয়া গেল বিরাট আপডেট। জানানো হল সেই ম্যাচ একদিন পিছিয়ে ১৫ তারিখ হবে। লখনউ সুপার জায়ান্টস সঞ্জীব গোয়েঙ্কার দল। আইপিএলের ম্যাচ থাকলে সে ক্ষেত্রে যুবভারতীতে যাওয়া সম্ভব নয়। কারণ মোহনবাগান-মুম্বই ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ।



লিগ, শিল্ড নির্ণয়ক ম্যাচ হতে পারে। তাই এফএসডিএলের কাছে ম্যাচ পিছনোর আবেদন করে মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএলের সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মও চেয়েছিল ম্যাচটা পিছোতে। ভিউয়ারশিপে না হলে অসুবিধা হত। সবদিক দেখেই একদিন পিছিয়ে দেওয়া হল মোহনবাগান-মুম্বই আইএসএলের ম্যাচ।
পাল্টে গেল মোহনবাগানের ম্যচের দিন, ঘোষিত ম্যাচের নতুন দিনক্ষণ

সন্ধে সাড়ে সাতটা থেকেই শুরু হবে ম্যাচ। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ রয়েছে। তাই ওইদিন ম্যাচ না খেলার আবেদন জানিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেই আবেদনের ভিত্তিতেই পিছিয়ে দেওয়া হল ম্যাচ। আপাতত ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট ৪১।







