ইডেনে টানা পাঁচ ম্যাচ নাইটদের, এক নজরে KKR এর সূচি

KKR: এর পর ২৯ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি-র বিরুদ্ধে এবং ৩ এপ্রিল বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলের দ্বিতীয় দফার সূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় কলকাতা নাইট রাইডার্সের সূচিও জানা গিয়েছে। দেখা যাচ্ছে, ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টানা পাঁচটি ম্যাচ খেলতে চলেছে গৌতম গম্ভীর, শ্রেয়স আয়ারের দল। ফলে শেষের দিকে তাদের বেশি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে।

আরও পড়ুনঃ হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করলেন বিরাট, এবার কী বিশ্বকাপের দলে থাকবেন তিনি?

kkr1 7

নতুন সূচি অনুযায়ী একনজরে দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের ক্রীড়াসূচি- ৮ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচ রয়েছে। তার ছদিন পরেই লখনউ সুপার জায়ান্টসের সামনে কেকেআর। ১৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইডেনে হোম ম্যাচ খেলবে কেকেআর। ৩ মে ও ৫ মে মুম্বই ও লখনউয়ের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে কলকাতাকে।

kkr3 3

১১ মে ফের হোম ম্যাচ কলকাতার। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ও ১৯ মে গুজরাট ও রাজস্থানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ কেকেআরের। প্রথম পর্বের যে সূচি ছিল, তার মধ্যে হায়দরাবাদ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে কলকাতা। এর পর ২৯ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি-র বিরুদ্ধে এবং ৩ এপ্রিল বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা।

ইডেনে টানা পাঁচ ম্যাচ নাইটদের, এক নজরে KKR এর সূচি

kkr2 5

উল্লেখ্য, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে আইপিএলের প্রাথমিক ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ভোটের দিন জানানো হলে পরবর্তীতে ঘোষণা করা হবে আইপিএলের পুরো সূচি। সোমবার দোলের দিন সেই সূচি ঘোষণা করে দেওয়া হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত