হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করলেন বিরাট, এবার কী বিশ্বকাপের দলে থাকবেন তিনি?

Virat Kohli: আইপিএলের পারফরম্যান্স একটা মাপকাঠি হবে সকলের ক্ষেত্রেই। বিরাট কোহলিকেও কি এই পরীক্ষাই দিতে হচ্ছে? আর সেই পরীক্ষায় কি পাশ করলেন কিং?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাট কোহলি কি ভারতের স্কোয়াডে সুযোগ পাবেন? এই জল্পনা বেশ কিছুদিন থেকেই চলছে। বরং পরিস্থিতিটা বলা ভালো নেতিবাচক। বিশ্বকাপে বিরাট সুযোগ পাবেন না, এমনই বলা হচ্ছে। রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন, ঘোষণা করেছেন খোদ বোর্ড সচিব। বিরাট দলে থাকবেন কিনা, এ নিয়ে বোর্ডের তরফে কোনও ইঙ্গিত নেই।

আরও পড়ুনঃ টিকিট না পেয়ে দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করলেন রুদ্রনীল, তবে কি রঙের উৎসবে রঙ পাল্টাবেন অভিনেতা!

virat1 4

আইপিএলের পারফরম্যান্স একটা মাপকাঠি হবে সকলের ক্ষেত্রেই। বিরাট কোহলিকেও কি এই পরীক্ষাই দিতে হচ্ছে? আর সেই পরীক্ষায় কি পাশ করলেন কিং? আফগানিস্তানের বিরুদ্ধে শেষ বার টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেছিলেন। তাও হয়ে গিয়েছে কয়েকমাস।

virat3 2

সেই কোহলি সোমবার আরসিবিকে জেতালেন।পাঞ্জাব জয় করতে কোহলি ক্যাচ ধরায় নজির গড়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে ১৭৩টি ক্যাচ ধরলেন কোহলি। ব্যাট হাতেও নজির গড়লেন। এদিন হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেললেন কোহলি। ভারতীয় হিসেবে এমন রেকর্ড নেই কারওরই।

হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করলেন বিরাট, এবার কী বিশ্বকাপের দলে থাকবেন তিনি?

virat2 4

কোহলির আগে রয়েছেন কেবল ক্রিস গেইল (১১০), ডেভিড ওয়ার্নার (১০৯)। তার পরেই কোহলি (১০০)।চেজমাস্টার বিরাট কোহলি এই আইপিএলে নিজের প্রথম পঞ্চাশ করে ফেললেন। আরসিবিও প্রথম জয় পেল। গ্যালারিতে উঠল সেই বিরাট ধ্বনি। ের পরেও কি বিশ্বকাপের দলে তিনি ব্রাত্য থাকবেন? কী বলছেন বোর্ড কোরতারা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর